নিষিদ্ধ হচ্ছে ই-সিগারেট | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৪, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ হচ্ছে ই-সিগারেট

 

দেশে ই-সিগারেটের আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ২০ কারখানায় ছুটি ঘোষণা

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুমোদনের কথা জানানো হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এ প্রস্তাবটি উত্থাপন করেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) সংশ্লিষ্ট সব পণ্যের আমদানি নিষিদ্ধ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়া বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদনের জন্য উত্থাপন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য আবার উপস্থাপন করতে হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ‘এশিয়া কাপ-২০২৪’ এ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট সকলকে উপদেষ্টা পরিষদ অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে নিরলস অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ আগামীতে আরও ভালো ফলাফল অর্জন করে জাতিকে গৌরবান্বিত করবে মর্মে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০