পদকের ঊর্ধ্বে বন্ধুত্বের বিজয় | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১০ ফেব্রুয়ারী ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদকের ঊর্ধ্বে বন্ধুত্বের বিজয়

 

কাজ করলে স্বীকৃতি, পদক কিংবা অর্থ মিলবেই। মেহেদী হাসান খান একুশে পদকে ভূষিত হয়ে একা পদক গ্রহণ করতে রাজি হননি। কেন? তার সঙ্গে আরও তিনবন্ধু শুরু থেকেই অভ্র’র জন্য কাজ করেছেন। মেহেদী হাসান একবারও বলেননি যে তার বন্ধুদেরও পদক দিতে হবে। শুধু জানিয়েছেন, তিনি একা অভ্র’র নির্মাতা হিসেবে পদক গ্রহণে অপারগ। কেননা তিনি এই প্ল্যাটফর্মটি এককভাবে তৈরি করেননি।

মেহেদী হাসানের যে তিন বন্ধুকে সরকার মেহেদী হাসানের সাথে যৌথভাবে পদক প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন সেই বন্ধুদের কাছে কোন পদকটি শ্রেষ্ঠ? একুশে পদক? না, একদমই না। একবারও না। তারা মেহেদী হাসানের মত একজন বন্ধু পেয়েছে- এটাই একজীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, বিশাল পদক। এর থেকে বড় পুরস্কার আর হয় না। কিছুতেই হয় না।

বাংলাদেশের সংস্কৃতিতে অন্য সকলের অবদান অস্বীকার করে যখন সব ক্রেডিট একা নেওয়ার রেওয়াজ চালু- সেখানে মেহেদী হাসান খানরা অল্প সংখ্যায় ব্যতিক্রম! বন্ধুত্ব এভাবেই শ্রেষ্ঠত্ব অর্জন করে। চাইলেই তিনি একা এসে পদক গ্রহণ করে সব বাহবা নিতে পারতেন। কে আটকাতো তাকে? তিনি সেই স্বার্থপরতাটুকু দেখাননি! যাদের অবদানে বাংলা লেখার প্ল্যাটফর্ম সারাবিশ্বের সব বাঙালির কাছে ছড়িয়েছে সেই কারিগরদের কাউকেই ভোলেননি। এই কৃতজ্ঞতাই খান সাহেবকে কত বড় করেছে, তা আগামীর প্রজন্ম মূল্যায়ন করবে। এমন বন্ধুত্ব অনন্ত অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

সরকারকেও বিশেষ ধন্যবাদ। যৌথভাবে পদকটি দেওয়ার জন্য। পদক প্রদানের ক্ষেত্রে সরকার যে বিষয়গুলো আমলে নিয়েছে তা জাতিকে সামনে এগিয়ে নিতে যথেষ্ট প্রভাব রাখবে। নতুন বাংলাদেশের চিত্র দৃশ্যমান। দলান্ধতার ঊর্ধ্বে এই স্বীকৃতি- সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রশংসিত করেছে। আরও মেহেদী হাসানদের জন্মের জন্য কাজের স্বীকৃতির সংস্কৃতি ভূমিকা রাখবে। এমন বাংলাদেশের স্বপ্নেই তো বিভোর থাকতাম। যেখানে বন্ধুত্ব হবে সবকিছুর ঊর্ধ্বের বিবেচ্য। স্যালুট অভ্র’র স্রষ্টাদের। ধন্যবাদ মেধাবীদেরকে মূল্যায়নের সরকারকে।

বাংলা ভাষা হোক সবার জন্য উম্মুক্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০