পল্লী বিদ্যুতের ২০ কর্মকর্তাকে চাকরিচ্যুত: শাটডাউন রেখে প্রতিবাদ | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৭ অক্টোবর ২০২৪, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পল্লী বিদ্যুতের ২০ কর্মকর্তাকে চাকরিচ্যুত: শাটডাউন রেখে প্রতিবাদ

 

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ২০ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ শাটডাউন করে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল থেকে এমন খবর পেয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। যেসব স্থানে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার ব্যাপারে বোর্ড পদক্ষেপ গ্রহণ করছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সচিব হাসিনা বেগম বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ শাটডাউন করে দেওয়া হচ্ছে বলে খবর পাচ্ছি। বিদ্যুৎ চালুর ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। মাঠপর্যায়ের সমিতির অফিসগুলো এ নিয়ে কাজ করছে। বিস্তারিত বোর্ডের জনসংযোগ শাখা বলবে।’

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে রাজশাহীর কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির তানোর জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) কামাল হোসেন জানান, বিকাল ৩টা ১৫ মিনিটে গোটা উপজেলায় বিদ্যুৎ বন্ধ করে দিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিদ্যুৎ সরবরাহ করতে চান না। দাবি আদায়ে সারাদেশের কর্মীরা ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

কামাল হোসেন জানান, দেশের ৬৪টি জেলায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি আছে। এসব সমিতিতে কর্মরত আছেন প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী। তারা দেশের ১৪ কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহ করেন। দেশের মোট গ্রাহকের হিসাবে এটি প্রায় ৮০ শতাংশ। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বোর্ডের কাছে কিছু দাবি জানিয়ে আসছিলেন। দাবি আদায়ে প্রায় ১০ মাস ধরে তারা আন্দোলন করছিলেন। এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন এমন ২০ জন কর্মকর্তাকে বুধবার চাকরিচ্যুত (চাকরির অবসান) করা হয়েছে।

কামাল হোসেন আরও জানান, চাকরিচ্যুত হওয়া ২০ জনই কর্মকর্তা। এদের মধ্যে পাঁচজন মহাব্যবস্থাপক (জিএম) রয়েছেন। বৃহস্পতিবার তারা চাকরিচ্যুতির বিষয়টি জানতে পারেন। এরপর চাকরিচ্যুতির আদেশ প্রত্যাহার ও তাদের আগের দাবি আদায়ে তারা বিদ্যুৎ শাটডাউন রাখার মতো কর্মসূচি গ্রহণ করেছেন। তারা ঢাকায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঘেরাও করার প্রস্তুতি নিচ্ছেন। রোববার থেকে এ কর্মসূচি চলবে।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক রমেন্দ্র চন্দ্র রায় বলেন, ‘বিভিন্ন স্থানে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে বলে খবর পাচ্ছি। ইতোমধ্যে কয়েকটি উপজেলায় বিদ্যুৎ বন্ধ করা হয়েছে। বিদ্যুৎ চালুর চেষ্টা চলছে, তবে এখনও পর্যন্ত কোথাও চালু করতে পারিনি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০