পূজামণ্ডপে ইসলামী গান: দোষীদের শাস্তি চাইলো শিবির ইসলামী ছাত্র শিবির | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১১ অক্টোবর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূজামণ্ডপে ইসলামী গান: দোষীদের শাস্তি চাইলো শিবির ইসলামী ছাত্র শিবির

পূজামণ্ডপে ইসলামী গান: দোষীদের শাস্তি চাইলো শিবির
ইসলামী ছাত্র শিবির
চট্রগ্রামে পূজামণ্ডপে গান গাওয়ার বিষয়টি তদন্ত করার দাবি জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। একই সাথে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারও চেয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, এই ঘটনার সাথে অনেকেই ছাত্রশিবিরকে জড়িয়ে সোস্যাল মিডিয়ায় লিখছেন। আমি দায় নিয়ে বলছি, এর সাথে ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নেই।

জাহিদুল ইসলাম বলেন, শিবির কারও ধর্মীয় অনূভুতিতে আঘাত করে এমন কাজকে কখনোই সমর্থন করে না। তাই এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি জানান ছাত্রশিবিরের পক্ষ থেকে স্পষ্ট দাবি জানাচ্ছি, একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত সত্য সবার সামনে উঠে আসুক। কেউ দোষী হলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হোক।

ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল আরও বলেন, সত্যতা যাচাই না করেই যারা বিভিন্ন সময়ে শিবিরকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালায়, তারা একটা সময় গিয়ে নিজেদের বিবেকের কাছেই প্রশ্নবিদ্ধ হবেন। এ ধরণের কাজ থেকে ভবিষ্যতে বিরত থাকার অনুরোধ করছি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার চট্টগ্রামের একটি পূজা মণ্ডপের মঞ্চে দাঁড়িয়ে ইসলামি সঙ্গীত পরিবেশন করছেন একদল শিল্পী। আর সামনের চেয়ারে বসে শ্রোতারা সেটি উপভোগ করছেন। ৫১ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে তুমুল সমালোচনা তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০