ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করেছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাসহ আনুষঙ্গিক সব সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ২১ আগস্ট চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। মূলত গত ২০ আগস্ট থেকে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর হওয়ার পর এই নিয়োগ দেওয়া হয়।
নতুন এই আইন অনুযায়ী, দেশে বিনিয়োগের পরিবেশ উন্নয়ন, বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সেবা প্রদান এবং বিনিয়োগ সংক্রান্ত সব কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ কাজ করবে।
সূত্র: দৈনিক এদিন
