বড় সুখবর, ভিসা নীতি শিথিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের, সুবিধা হবে যাদের | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৪, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড় সুখবর, ভিসা নীতি শিথিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের, সুবিধা হবে যাদের

এইচ-১বি ভিসার জন্য নিয়ম শিথিল নীতি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার বিদায়ী জো বাইডেন প্রশাসন। এর ফলে আমেরিকার বিভিন্ন সংস্থা আরও সহজে বিদেশ থেকে পেশাদার কর্মীদের তাদের সংস্থায় কাজ দিতে পারবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এইচ-১বি ভিসার নীতি শিথিলের ফলে ভারত ও চীনের হাজার হাজার তথ্যপ্রযুক্তি কর্মীর আমেরিকায় কাজ পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

 

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দফতর জানিয়েছে, এফ-১ ভিসা নিয়ে যে সব বিদেশি শিক্ষার্থী আমেরিকায় পড়তে যান, তারাও চাইলে যথাযথ প্রক্রিয়ায় আবেদনের মাধ্যমে এইচ-১বি ভিসা পেতে পারবেন।

হোমল্যান্ড সিকিউরিটি দফতরের সচিব আলেহান্দ্রো এন মায়োরকাসের বলেন, আমেরিকান বাণিজ্যিক সংস্থাগুলো তাদের কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য বিদেশি পেশাদার কর্মীদের ওপর অনেকটাই নির্ভর করে থাকে। তাদের কাজের সুবিধের জন্যই বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

এইচ-১বি ভিসা হল একটি অ-অভিবাসী ভিসা। যা মার্কিন কোম্পানিগুলোকে প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন এমন বিশেষ পেশায় বিদেশি কর্মীদের নিয়োগ করতে দেয়। প্রযুক্তি সংস্থাগুলো ভারত এবং চীনের মতো দেশ থেকে প্রতি বছর কয়েক হাজার কর্মী নিয়োগের জন্য এই ভিসার ওপর নির্ভর করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০