বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ১৩ থেকে ১৬ গ্রেডে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় মোট পদসংখ্যা ৪২টি। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, কম্পিউটার অপারেটর পদে ৬ জন (গ্রেড-১৩, বেতন স্কেল ১১,০০০–২৬,৫৯০ টাকা), উচ্চমান সহকারী পদে ৯ জন (গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০–২৪,৬৮০ টাকা), লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে ৫ জন (গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০–২২,৪৯০ টাকা), অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২০ জন (গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০–২২,৪৯০ টাকা) এবং হিসাব সহকারী কাম ক্যাশিয়ার পদে ২ জন (গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০–২২,৪৯০ টাকা) নিয়োগ পাবেন। আবেদনকারীদের বয়স ১১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমা ও ফি সংক্রান্ত তথ্যে বলা হয়েছে, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান ১৬ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০:০০টা থেকে শুরু হয়েছে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০০টা পর্যন্ত। সকল পদের জন্য আবেদন ফি ১১২ টাকা (সার্ভিস চার্জসহ) নির্ধারণ করা হয়েছে, তবে অনগ্রসর নাগরিকদের সকল গ্রেডের ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নিয়োগ সংক্রান্ত বিশেষ নির্দেশনায় জানানো হয়েছে, ২৪ জুলাই ২০২৫ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে উল্লিখিত পদসমূহে যেসব চাকরিপ্রার্থী পূর্বে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত বিভিন্ন পদের পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় প্রার্থীদের একের অধিক পদে আবেদন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলি বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা যাবে।
সূত্র: প্রথম আলো
