বাংলাদেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রিন্ট
বাংলাদেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

বাংলাদেশের মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ মার্কিন ডলার মূল্যের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এই সহায়তার পরিমাণ প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা। সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত এই সহায়তার আওতায় নবজাতকের শরীর উষ্ণ রাখার বিশেষ সরঞ্জাম, শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী যন্ত্র, গুরুতর অপুষ্টির শিকার শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা দীর্ঘস্থায়ী করার উপকরণ সরবরাহ করা হচ্ছে। এফএইচআই ৩৬০, জেপিগো, জেএসআই ও ইউনিসেফের সমন্বিত ব্যবস্থাপনায় এসব চিকিৎসা সরঞ্জাম দেশের দুর্গম এলাকাসহ বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

সহায়তার অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন পঞ্চগড় জেলা হাসপাতালে সিভিল সার্জন মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেছেন। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে সুদৃঢ় করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাতের মানোন্নয়ন ও দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে যুক্তরাষ্ট্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই সহায়তা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করে তুলবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।

এ জাতীয় আরও খবর

ভিডিও গ্যালারি প্রিন্ট