বিএনপির জাতীয় সরকারে কি জামায়াত থাকবে | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৪ সেপ্টেম্বর ২০২৪, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির জাতীয় সরকারে কি জামায়াত থাকবে

ভারত নিয়ে জামায়াতের আমির বলেছেন, ‘আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই। বন্ধুত্বপূর্ণ ও সহযোগী দেশ আমাদের খুবই প্রয়োজন। প্রতিবেশী বদলানো যায় না। আপনারা বদলানোর চিন্তা করেন কেন।’

এর প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, ‘গত কয়েক দিনে দেখেছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে। সে কারণে তারা বিভ্রান্ত ছড়ায়, এ রকম কিছু কথাবার্তা বলছে।’

দিল্লির নীতিনির্ধারকেরা বিএনপির চেয়েও জামায়াতকে বিপজ্জনক বলে মনে করতেন। সে ক্ষেত্রে জামায়াত নেতার এই বক্তব্য নিয়েও সন্দেহ করছেন বিএনপির নীতিনির্ধারকেরা।

কোটাবিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যেও নানা মত আছে। কেউ চাইছেন আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি দেশ চালাবে। আবার কেউ মনে করছেন, আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই গণতন্ত্রের পরীক্ষায় ফেল করেছে। ঢাকার রাস্তায় এমন স্লোগানও উৎকীর্ণ হয়েছে, নৌকা ও ধানের শীষ—একই সাপের দুই বিষ। ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ নিয়েও বিএনপি ও জামায়াতের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দেখা যাচ্ছে। নীল দলের বিপরীতে আগে তারা সাদা দলের ব্যানারে ঐক্যবদ্ধ ছিল। নীল দলের অনুপস্থিতিতে এখন তারা অনেকটা বিভক্ত।

অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, নতুন রাজনৈতিক বাস্তবতায় জামায়াত ইসলামী বিএনপির সহযোগী না হয়ে অন্যান্য ইসলামী দলকে নিয়ে নিজেই ক্ষমতায় যেতে চাইছে। কিন্তু এটা কতটা বাস্তবসম্মত? অতীতে মাঠের রাজনীতিতে জামায়াতের অবস্থান যত শক্তিশালী হোক না কেন, ভোটের রাজনীতিতে তারা খুব সুবিধা করতে পারেনি। কোনো নির্বাচনে ৫ শতাংশের বেশি ভোট পায়নি। অন্যান্য ইসলামী দলের অবস্থা আরও শোচনীয়।

আবার জামায়াত বিএনপির জাতীয় সরকারের অংশীদার হলে গণতন্ত্র মঞ্চের শরিকেরা কী সিদ্ধান্ত নেয় সেটাও দেখার বিষয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০