ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন

প্রিন্ট
ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

 

ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে বললেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একই সঙ্গে রাশিয়া-ইউক্রেন, হামাস ও ইসরায়েল পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতির ওপরও নজর রাখতে ভারতের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) লখনৌতে জয়েন্ট কমান্ডারস কনফারেন্সে দেয়া বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যতে ভারত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। এজন্য অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবিলায় প্রস্তুত থাকুন এবং বাংলাদেশ, চীনসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করুন।

ভাষণে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে উসকানি মোকাবিলায় সমন্বিত, দ্রুত ও কার্যকরী প্রতিক্রিয়া দেখানোর ওপর জোর দেন রাজনাথ সিং।

তিনি বলেন, এই মুহূর্তে আমাদের চারপাশে যা যা ঘটছে সেগুলোর ওপর নজর রাখতে হবে। পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তা আরো শক্তিশালী করতে হবে।

এছাড়া বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও, ভারত এক বিরল শান্তি উপভোগ করছে ও দেশ শান্তিপূর্ণভাবেই এগিয়ে যাচ্ছে। তবে ভারত-চীন সীমান্ত ও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে, তা এই অঞ্চলের শান্তি-স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তাই ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে।

Facebook Comments Box

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।

এ জাতীয় আরও খবর

ভিডিও গ্যালারি প্রিন্ট