মাইনাস টু’র স্বপ্ন দেখে লাভ আছে কি? | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১১ জানুয়ারী ২০২৫, ৮:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাইনাস টু’র স্বপ্ন দেখে লাভ আছে কি?

 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে ‘মাইনাস টু’ বাস্তবায়নের গুঞ্জন দানা বাঁধছে। তবে বিএনপি স্পষ্টভাবেই জানিয়েছে, এ ধরনের কোনো পরিকল্পনা বাস্তবায়ন অসম্ভব।

দলের নীতি-নির্ধারণী নেতারা বলছেন, ওয়ান-ইলেভেনের সময় যে চেষ্টা করা হয়েছিল, তা ব্যর্থ হয়েছে। বর্তমানে বিএনপি আরও সুসংগঠিত এবং শক্তিশালী। স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, “মাইনাস টু’র মতো কল্পনাগুলো উইশফুল থিংকিং ছাড়া আর কিছুই নয়।”

তবে কিছু রাজনৈতিক বিশ্লেষক পুরোপুরি আশঙ্কা উড়িয়ে দিতে নারাজ। বিশ্লেষকদের মতে, সরকার না চাইলেও আন্তর্জাতিক প্রভাবশালী শক্তি এ ধরনের প্রচেষ্টা চালাতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতি বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে অন্তর্বর্তী সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, বর্তমান সরকারের কোনো ‘মাইনাস টু’ পরিকল্পনা নেই।

উল্লেখ্য, ২০০৭ সালের ১১ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ অনেক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়। তখন রাজনৈতিক দল সংস্কারের আলোচনাও ওঠে, যার পরিপ্রেক্ষিতে ‘মাইনাস টু’ তথা দুই নেত্রীকে বাদ দিয়ে তাদের দলে সংস্কার আনার বিষয়টি সামনে আসে।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও একই বিষয়ে বিভিন্ন মহলে গুঞ্জন আর বাস্তবতার এই টানাপড়েনে প্রশ্ন থেকেই যায়—মাইনাস টু বাস্তবায়নের স্বপ্ন কি আদৌ বাস্তবতার মাটি পাবে? নাকি এটি শুধুই রাজনৈতিক কল্পনা?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০