মারুফুল হক যেভাবে ল্যাপটপ কোচ থেকে সাফ চ্যাম্পিয়নশিপ জেতানো কোচ হলেন | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৩০ অগাস্ট ২০২৪, ৯:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মারুফুল হক যেভাবে ল্যাপটপ কোচ থেকে সাফ চ্যাম্পিয়নশিপ জেতানো কোচ হলেন

গতকাল অনূর্ধ্ব – ২০ দলকে সাফ চ্যাম্পিয়নশিপ জেতানো দলের কোচ মারুফুল হককে নিয়ে কিছু না বললেই নয়। এই ভদ্রলোক বাংলাদেশের ফুটবলিং কালচারের কারণে কতভাবে যে বিড়ম্বনার শিকার হয়ে আজকের জায়গায় এসেছেন, তাঁর গল্প পড়লাম এক জায়গায়। নিতান্ত দেশপ্রেমিক বলেই হয়তো বাংলাদেশের ফুটবলকে এখনো দুহাত ভরে দিতে চান এই লোক।

বাংলাদেশের মতো দেশে মারুফুল হক ছিলেন সময়ের চেয়ে এগিয়ে থাকা কোচ। ২০০৮ সালে তাঁর হাত ধরেই ফুটবলে এসেছিল ফিফা টেন প্রশিক্ষণ কৌশল , প্রজেক্টরে পারফরম্যান্স এনালাইসিসের মত ট্রেডিশন। মারুফুলের আধুনিকতার প্রমাণ হলো প্রথম দক্ষিণ এশীয় কোচ হিসেবে উয়েফা এ লাইসেন্সধারী হওয়া।

কিন্তু ঐযে বললাম সময়ের চেয়ে ছিলেন এগিয়ে, তাই নিয়মিত শিকার হতে হয়েছে বিড়ম্বনার। তাঁর ফিফা টেন খেলোয়াড়দের মধ্যে পপুলার হয়নি কারণ খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করতে রাজি ছিলোনা অনেকেই। প্রজেক্টরে পাওয়ার পয়েন্টে পারফরম্যান্স এনালাইসিসের জন্য টিটকারী করে নাম দেওয়া হলো ” ল্যাপটপ কোচ “। খেলোয়াড়ী জীবনে আহামরি খেলোয়াড় না হয়েও কেনো কোচিংয়ে মাথা ঘামাচ্ছেন, এটা নিয়ে তো অনেক সুশীলের সমস্যা ছিলোই।

এই ল্যাপটপ কোচের কারণেই সাফের বয়সভিত্তিক আসরে অধরা ট্রফিটা আসলো বাংলাদেশের কাছে, তাও নেপালকে তাঁদের ঘরের মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত করে। অথচ বছর দুয়েক আগেও ৫-২ গোলে ভারতের কাছে হেরে বাদ পড়েছিল স্মলির বাংলাদেশ।

চাপে ভেঙে পড়ার রেপুটেশন তো আছেই বাংলাদেশের কিন্তু এই দেশের মিরাজুল, আসিফরাই ফাইনালকে ছেলেখেলা বানিয়ে ফেললো গতকাল। অথচ মারুফুলকে মাত্র দুই সপ্তাহ আগে এই দলের দায়িত্ব দেওয়া হয়েছিল।

মাত্র দুই সপ্তাহের প্রস্তুতিতে ট্রফি জিতেছে বাংলাদেশ। খেলোয়াড়রা দেশে চলমান পরিস্থিতির কারণে খেলার বাইরে ছিলো দীর্ঘদিন, অথচ স্বাধীন বাংলাদেশকে প্রথম ট্রফি উপহার তাঁরাই দিলো। আর এ বিজয়ের কান্ডারী, পর্দার আড়ালের মহানায়ক মারুফুল হক।

অথচ এই মারুফুল হককেই মোহামেডানকে সুপার কাপ চ্যাম্পিয়ন বানানো কিংবা শেখ রাসেলকে ট্রেবল জেতানোর জন্য সম্মান দেওয়া হয়না আলাদা করে। উল্টো বাফুফে মহলে দেশী কোচ হওয়ায় তাঁকে গ্রহণযোগ্যতা দেওয়া হয়না, বাফুফের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এতকিছুর পরেও মারুফুল থেমে যান নি। কিছুদিন আগে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, “আগাম বিপদ জেনেও আপনি কেনো এই দলের দায়িত্ব নিলেন?”

মারুফুলের উত্তর ছিলো, ” কেউ দায়িত্ব নেওয়ার সাহস পাচ্ছেনা। আমার দেশকে তো আর আমি ভোট পেয়ে অগ্রাহ্য করতে পারিনা।”

মানুষটা দারুন বটে!

(প্রথম আলোর প্রতিবেদন পড়ে লেখা)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০