মেহজাবীন–আদনানের ৪৬৯৪ দিনের গল্প

প্রিন্ট
মেহজাবীন–আদনানের ৪৬৯৪ দিনের গল্প
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

বিয়ের ১০ দিন পর ছবি প্রকাশ করলেন মেহজাবীন। আবেগঘন ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, ‘১৩ বছর পর, আমরা এখানে পৌঁছেছি। আমরা একসঙ্গে বেড়ে উঠেছি, সব সাফল্য একসঙ্গে উদ্‌যাপন করেছি, দুঃসময় পেরিয়ে এসেছি। সাত বছরের বন্ধুত্ব নাকি আজীবন স্থায়ী হয়; আমরা প্রায় দ্বিগুণ সময় পার করেছি। ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি আমাদের বন্ধন চিরস্থায়ী হয়েছে, শপথ করেছি হাত হাত রেখে চলব। আদনান আল রাজীব, জীবনের সেরা বন্ধু হিসেবে তোমাকে পছন্দ করেছি।’

জীবনের এই নতুন পথচলায় ভক্ত, অনুসারীদের কাছে দোয়া চেয়েছেন মেহজাবীন। পোস্টের সঙ্গে হ্যাশট্যাগে ৪৬৯৪ দিন লিখেছেন অভিনেত্রী। এটা দিয়ে তিনি হয়তো আদনানের সঙ্গে সম্পর্কের মোট দিনকে বুঝিয়েছেন।

বিয়ের পাঁচটি ছবি প্রকাশ করে মেহজাবীনের দেওয়া পোস্টে শুভকামনা জানিয়েছেন তাঁর ভক্ত, অনুসারী থেকে তারকারা। গতকাল বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত দুই ঘণ্টায় মেহজাবীনের পোস্টের প্রতিক্রিয়া এসেছে ২ লাখ ৯৭ হাজারের বেশি, মন্তব্য এসেছে ২২ হাজারের বেশি, শেয়ার হয়েছে প্রায় ৯ হাজার। ছবিতে কফি রঙের প্লেইন শেরওয়ানি পরেছিলেন আদনান আল রাজীব, মেহজাবীনকে দেখা গেছে চাপা সাদা লেহেঙ্গায়।

Facebook Comments Box

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।

এ জাতীয় আরও খবর

ভিডিও গ্যালারি প্রিন্ট