যে কারণে গ্যাস বেলুন বিপজ্জনক | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
৯ জানুয়ারী ২০২৫, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যে কারণে গ্যাস বেলুন বিপজ্জনক

হিলিয়াম গ্যাস দিয়ে বেলুন তৈরির কথা থাকলেও কম খরচের কারণে হাইড্রোজেন গ্যাস ভরেই বেলুন বিক্রি হচ্ছে রাজধানীসহ সারাদেশে। আর এই গ্যাস তৈরি করছেন ব্যবসায়ীরা নিজেই। কোনোরকম নিরাপত্তা কিংবা নির্দেশনা ছাড়াই নিজ উদ্যোগে এই গ্যাস তৈরি করার খোঁজ মিলেছে বাংলা ট্রিবিউনের অনুসন্ধানে। তবে শিশুদের হাতে এই বেলুন তুলে দেওয়া কতটা ঝুঁকির তা অনুমান করা মুশকিল। বিশেষজ্ঞরা বলছেন, ‘গ্যাস বেলুন নয়, তাদের হাতে আসলে একপ্রকার চলমান বোমা তুলে দেওয়া হচ্ছে।’

যেভাবে তৈরি হচ্ছে গ্যাস

শুধু সনাতন ধরনের বেলুন নয় বিভিন্ন কার্টুনের অবয়বে বানানো প্লাস্টিকের বেলুনেও ব্যবহৃত হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এই গ্যাস তৈরিতে ব্যবহৃত হচ্ছে সালফিউরিক অথবা হাইড্রোক্লোরিক আ্যসিড। অ্যাসিডের সঙ্গে মেশানো হচ্ছে জিংক। রাসায়নিক বিক্রিয়া শেষে উপজাত হিসেবে তৈরি হচ্ছে হাইড্রোজেন গ্যাস। অ্যাসিডের সহজলভ্যতার ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায়, বিক্রেতারা সাধারণত গাড়ির ব্যাটারি থেকে এসব অ্যাসিড সংগ্রহ করে থাকে।

হিলিয়াম গ্যাস হাইড্রোজেন থেকে অপেক্ষাকৃত ভারী বলে বেলুন কম উচ্চতায় উড়ে। অন্যদিকে এই গ্যাস দাহ্য নয় বলে ব্যবহার করা হয় সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে। কিন্তু হাইড্রোজেন গ্যাস ব্যবহার জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কারণ এই গ্যাস বেলুন বিস্ফোরিত হতে সামান্য সিগারেটের আগুনই যথেষ্ট। হিলিয়াম গ্যাস ব্যবহারে এই ঝুঁকি থাকে না। এই গ্যাসের বেলুন ফেটে গেলেও আগুন ধরার কোনও সম্ভাবনা নেই। এজন্যই হিলিয়াম গ্যাস ব্যবহার নিরাপদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো আব্দুল কাদের বলেন, ‘কোনও প্রকার তাপের সংস্পর্শে এলেই হাইড্রোজেন বিক্রিয়া করে অনেক কিছুই করতে পারে। হিলিয়াম গ্যাস নন রি-অ্যাক্টিভ, যার বিক্রিয়া করার বা দাহ্য হওয়ার ক্ষমতা নেই। এটি বেলুনে ব্যবহার করা নিরাপদ। কিন্তু হাইড্রোজেন ব্যবহারে ঝুঁকি রয়েছে কারণ তাপের সংস্পর্শে হাইড্রোজেন রি-অ্যাক্ট করা শুরু করবে। এটা যেকোনও ধরনের তাপ হতে পারে। আগুনও হতে পারে, সূর্যের আলোও হতে পারে। মোট কথা গরম পেলেই হাইড্রোজেন বিক্রিয়া করা শুরু করে।’

হাইড্রোজেন গ্যাস বিপজ্জনক, তাই গ্যাস বেলুন নিজের নিরাপত্তা বিবেচনা করে ব্যবহার করা উচিত বলে মনে করেন রসায়নবিদ এবং বিস্ফোরক নিয়ে কাজ করা সংশ্লিষ্টরা। তারা বলেন, ‘এসব বেলুন ফেটে গেলে কাছের সামান্য সিগারেটের আগুনই ঝলসে যাওয়ার যথেষ্ট।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নীলুফার বলেন, ‘হাইড্রোজেন গ্যাস হিলিয়াম থেকে অপেক্ষাকৃত হালকা এবং আকাশে আরও বেশি উচ্চতায় যেতে পারে বলে এর ব্যবহার করা হয় বেলুনে। তবে আগুনের সংস্পর্শে এলে তা বিস্ফোরিত হবেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০