রবীন্দ্রনাথ ও তাঁর ঈশ্বর প্রেমের প্রকাশ | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৯ মে ২০২৫, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রবীন্দ্রনাথ ও তাঁর ঈশ্বর প্রেমের প্রকাশ

রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করতে গিয়ে একটা কথাই মনে হয়। এ দেশের রাজনৈতিক ও সামাজিক অবস্থাটা তিনি এক গভীর অন্তর্দৃষ্টিতে দেখতে পেয়েছিলেন। বহুমুখী ও বিচিত্রমুখী রবীন্দ্র প্রতিভার তুলনা নেই। সাহিত্যের এমন কোনও শাখা নেই আধুনিক জীবনের এমন কোনও অঙ্গ নেই যা নব নব উন্মেষশালিনী রবীন্দ্র প্রতিভার স্পর্শে উজ্জ্বল হয়ে ওঠেনি।

১৮৬২ খ্রিস্টাব্দে কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র রবীন্দ্রনাথের জন্ম হয়। তাঁর মাতার নাম সারদাদেবী, গতানুগতিক বিদ্যালয় পড়াশুনা না করলেও গৃহ-শিক্ষক ও গৃহের পরিচর্যা তাঁকে পরবর্তী জীবনে বিশেষভাবে সমৃদ্ধশালী করে তোলে।

কবি সাহিত্যিক হিসেবে রবীন্দ্রনাথ অখন্ড মানবতার সাধক। কত ভাবেই না তাঁর পরিচয় দেওয়া যায়৷ তিনি নোবেল জয়ী বিশ্বকবি, তিনি উপন্যাসিক, তিনি গদ্যকার, তিনি নাট্যকার, তিনিই আবার চিত্রকর। যথার্থই এক বহুমুখী প্রতিভার বিচ্ছুরণ দেবেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠপুত্র রবি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে ওঠার প্রাথমিক পর্বটুকু বাদ দিলে রবীন্দ্রনাথ সকল মানুষকেই পরম মানব রূপে চিহ্নিত করেছেন। কবির মতে বাইরে রয়েছে নানা দেশে পোশাকে পরিচ্ছদে ধর্মে আচারে ব্যবহারে নানা ধরণের মানুষ। কিন্তু ভিতরে সবাই একই মানুষ। মানুষের কোন রং নেই, মানবতার দিক থেকে এই বিশিষ্ট চিন্তাধারা থেকে রবীন্দ্র সাহিত্য বিশ্বজনীনতার সুর ফুটে উঠেছে।

রবীন্দ্রনাথের ঈশ্বর প্রেমের প্রকাশ পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সংযমী জীবন ও আধ্যাত্মবাদ তাঁকে উদ্বুদ্ধ করে । পরবর্তী গীতাখ্যপর্বে ‘আমির খোলস থেকে নিজেকে মুক্ত করার প্রয়াস বা ক্রমান্বয়ের সার্থকতা লাভ করে গীতাঞ্জলির শেষ কবিতায় সেখানে তিনি বলেন ‘আমার দেবতা নিল তোমাদের সকলের নাম’। সকলে সাথে আমিকে মিশিয়ে ফেলার যে তীব্র প্রয়াস তা গীতাঞ্জলি থেকে গীতালি এক দীর্ঘ পথ পরিক্রমণ করে অবশেষে সার্থকতা লাভ করল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০