রিয়েল লাভ দ্য আসল ভালোবাসা’ | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২০ জুলাই ২০২২, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রিয়েল লাভ দ্য আসল ভালোবাসা’

অনন্ত জলিল ছুটে বেড়াচ্ছেন তার সিনেমা প্রচারে। আর সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী ও অভিনেত্রী বর্ষা। যেখানেই ছুটছেন অনন্ত, সেখানেই বর্ষা। গতকাল সোমবার রাজধানীর পুরান ঢাকা এলাকায় সিনেমার প্রচারের জন্য গিয়েছিলেন অনন্ত জলিল। সঙ্গে স্ত্রী বর্ষা যথারীতি।

অনন্ত জলিল যেখানেই যাচ্ছেন সেখানেই টেলিভিশন চ্যানেলও উপস্থিত। পুরান ঢাকার চিত্রামহলে অনন্ত সাংবাদিকদের বোঝাচ্ছিলেন কিভাবে এটি ১০০ কোটি টাকা বাজেটের ছবি, কেননা ১০০ কোটি টাকা কোত্থেকে এই প্রশ্ন নিয়ে ইতোমধ্যে গণমাধ্যমে প্রশ্ন এসেছে।

এসেছে মানি লন্ডারিং প্রশ্নও। অনন্ত ওইসব টেলিভিশনের সামনে ব্যাখ্যা করছিলেন টাকার উৎস সম্পর্কে। পরিচালকের পক্ষে সম্ভব নয়, কিন্তু ইরান সরকারের প্রতিষ্ঠান যে অনন্তর এই চলচ্চিত্রে বিনিয়োগ করেছে সে কথাই বলছিলেন। কথা বলার ফাঁকেই ঘেমে যাচ্ছিলেন অনন্ত জলিল। বর্ষা নিজের হাতে থাকা টিস্যু দিয়ে অনন্তর কপাল মুছে দিচ্ছিলেন।

এ রকম একটি স্থিরচিত্র অনন্ত জলিলের ফেসবুক পেইজেই শেয়ার করা হয়েছে। ছবিটি বেশ প্রশংসা পাচ্ছে। নেটিজেনরা ছবিটি ব্যাপকভাবে সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করছেন। তারা বর্ষার এই কেয়ারফুলি মনোভাবেরও প্রশংসা করছেন।

অনেকেই ক্যাপশনে নিজেদের কথার সঙ্গে লিখে দিচ্ছেন ‘রিয়েল লাভ দ্য আসল ভালোবাসা।’ অবশ্য স্থিরচিত্রতে নিখাদ ভালোবাসাই ফুটে উঠেছে।

ঈদে শতাধিক হলে মুক্তি পেয়েছে ‘দিন : দ্য ডে’। দ্বিতীয় সপ্তাহে গিয়ে আরো বেশি প্রেক্ষাগৃহে এই সিনেমা ছড়িয়ে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০