শাহজালাল বিমানবন্দরে পরিবর্তনের হাওয়া | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরে পরিবর্তনের হাওয়া

sharethis sharing button

 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টেলিফোন সেবা-হেল্পডেস্ক থাকলেও এতদিন তা কাজে আসেনি যাত্রীদের। এবার সেগুলো চালুর পাশাপাশি মিলছে ফ্রি ওয়াইফাইসহ নানা সুবিধা। ফলে বিমানবন্দরে হয়রানির পরিবর্তে এসছে স্বস্তি।
এছাড়াও লাগেজ কাটা বা চুরি ঠেকাতে নেওয়া হয়েছে সতর্কতা। দ্রুত লাগেজ ছাড় পেয়ে স্বস্তি জানাচ্ছেন প্রবাসীরা। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানায়, যাত্রীসেবায় কোনো আপস হবে না।
যাত্রী লাঞ্ছনা, লাগেজ কেটে চুরি, ইমিগ্রেশন পুলিশ, কাস্টমসসহ পদে পদে হয়রানি। অব্যবস্থাপনা-অনিয়মই যেন হয়ে উঠেছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিত্যদিনের স্বাভাবিক চিত্র।
তবে এবার পরিবর্তনের হাওয়া লেগেছে এখানেও। বদলেছে যাত্রী সেবা। হেল্প ডেস্কে দিনরাত কাজ করছেন ৫৪ জন কর্মী। বিনামূল্যে এক ঘণ্টা ওয়াইফাই সুবিধাও পাচ্ছেন যাত্রীরা।
বিমানবন্দরে পৌঁছে স্বজনদের সঙ্গে যোগাযোগের ঝক্কি কমাতে চালু হয়েছে ১০টি টেলিফোন বুথ। কথা বলা যাচ্ছে বিনামূল্যে।
যাত্রীরা বলছেন, আগে বিমানবন্দরে নানাভাবে হেনস্তার মুখোমুখি হতে হয়েছে। এবার হয়রানিমুক্ত সেবা পেয়ে স্বস্তি ফিরেছে তাদের কণ্ঠে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হেল্প ডেস্ক, টেলিফোন বুথ আগে থাকলেও তা কার্যকর ছিল না। সেগুলো শতভাগ কার্যকরের পাশাপাশি প্রবাসীদেরকে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব।’
পুরো বিমানবন্দরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনায় লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনাও আর ঘটবে না বলে আশা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০