শিশুদের জন্য নয় ‘টক্সিক’, সিনেমাটি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন ইয়াশ

প্রিন্ট
শিশুদের জন্য নয় ‘টক্সিক’, সিনেমাটি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন ইয়াশ
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সিনেমার ট্রেলার প্রকাশের পর থেকেই এতে থাকা অ্যাকশন, সহিংসতা ও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে অভিনেতা ইয়াশ স্পষ্ট করে জানিয়েছেন, সিনেমাটি শিশুদের জন্য নয়। তিনি তরুণ দর্শকদের এই চলচ্চিত্র থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

রজত শর্মার জনপ্রিয় অনুষ্ঠান ‘আপ কি আদালত’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে ইয়াশ বলেন, ‘টক্সিক’ শিশুদের জন্য নির্মিত হয়নি, বিষয়টি খুবই পরিষ্কার। তার মতে, প্রাপ্তবয়স্ক দর্শকরা ভালো-মন্দ বিচার করতে সক্ষম এবং তারা সিনেমা থেকে কী শিখবেন বা জীবনে কী করবেন না—সে বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন। শিশুদের এই সিনেমা দেখা উচিত নয় এবং তাদের বাড়িতে থাকাই শ্রেয় বলে মন্তব্য করেন তিনি।

সিনেমার কিছু তীব্র দৃশ্য নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়ার বিষয়ে ইয়াশ বলেন, ট্রেলারে সিনেমার সবকিছু দেখানো হয়নি। তিনি দাবি করেন, ‘টক্সিক’-এর গল্প অত্যন্ত বাস্তব ও গভীর। গল্পকে কার্যকর ও বিশ্বাসযোগ্য করে তুলতে চরিত্রের প্রতিটি স্তর যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন। এই সততা ও স্বাভাবিকতার সঙ্গে গল্প উপস্থাপন করাকেই তিনি গুরুত্ব দিয়েছেন। ইয়াশের ভাষ্যমতে, সিনেমার শুরু থেকেই এর ট্যাগলাইন স্পষ্ট করে দিয়েছে যে এটি মূলত প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য তৈরি।

গীতু মোহনদাস পরিচালিত এই সিনেমায় ইয়াশকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। তার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। ইয়াশ মনে করেন, গল্পের প্রয়োজনে চরিত্রের প্রতিটি দিক ফুটিয়ে তোলা জরুরি এবং দর্শক সিনেমাটি দেখার পর এর গভীরতা বুঝতে পারবেন।

Facebook Comments Box

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।

এ জাতীয় আরও খবর

ভিডিও গ্যালারি প্রিন্ট