সৈকতে নারীকে হেনস্তাকারী যুবক ডিবি হেফাজতে

প্রিন্ট
সৈকতে নারীকে হেনস্তাকারী যুবক ডিবি হেফাজতে
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
কক্সবাজার সমুদ্রসৈকতে এক নারীকে কান ধরিয়ে উঠবস ও মারধর করার অভিযোগে মো. ফারুকুল ইসলাম নামে এক যুবককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। হেনস্তার বিষয়টি তিনি স্বীকার করেছেন।

কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. ফারুকুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাসিন্দা। তিনি চুনতী হাকিমিয়া কামিল অনার্স-মাস্টার্স মাদরাসার ছাত্র।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে রাতে এক নারীকে কান ধরিয়ে উঠবস করাচ্ছে কিছু মানুষ। চারদিকে ঘিরে ধরা জনতার মাঝেও নারী কান ধরে ওঠবস করছিলেন। উপস্থিত অনেক উৎসাহী এই দৃশ্যটি মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করে হাসাহাসি করছেন। ওই নারী কান ধরে উঠতে বসতে অপারগতা জানালে তাকে লাঠির আঘাত করেন অভিযুক্ত  ফারুকুল।

Facebook Comments Box

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।

এ জাতীয় আরও খবর

ভিডিও গ্যালারি প্রিন্ট