স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শেখ হাসিনার ছবি নিয়ে বিতর্ক | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৪ নভেম্বর ২০২৪, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শেখ হাসিনার ছবি নিয়ে বিতর্ক

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মন্ত্রণালয় এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, এটি নিয়মতান্ত্রিকভাবে রাখা হয়েছে। সভাকক্ষের এক পাশে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর ছবির পর মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এবং তার পরেই শেখ হাসিনার ছবি রয়েছে। এর পরই অন্যান্য সাবেক মন্ত্রীদের ছবি ও তাদের মেয়াদকাল উল্লেখ রয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ২২ নভেম্বর থেকে ২০১৫ সালের ১৪ জুলাই পর্যন্ত শেখ হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাই তার ছবি রাখা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ ও আইন-শৃঙ্খলা নিয়ে আয়োজিত সভার পর সাংবাদিকদের ব্রিফিং চলাকালে এই ছবি প্রকাশ্যে আসে এবং তা অনলাইনে ছড়িয়ে পড়ে।

‘সাধারণ আলেম সমাজ’ নামের একটি ফেসবুক পেজে এই ছবির একটি ফটোকার্ড পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘তারা হাতে হাত রাখলে, আমরা কাঁধে কাঁধ মেলাব…’। পোস্টকার্ডের শিরোনামে বলা হয়, ‘এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শোভা পাচ্ছে পলাতক স্বৈরাচার হাসিনার ছবি।

’ এতে মন্তব্যের ঘরে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান বলেন, ‘সভাকক্ষে সাবেক ও বর্তমান মন্ত্রী এবং সচিবদের ছবি নিয়মতান্ত্রিকভাবে রাখা হয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০