স্বামীর বয়স স্ত্রীর বয়সের পার্থক্য কত হওয়া উচিত? | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৮ অক্টোবর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বামীর বয়স স্ত্রীর বয়সের পার্থক্য কত হওয়া উচিত?

বিয়ের ক্ষেত্রে পুরুষের বয়স নারীর বয়সের তুলনায় বেশি হবে। প্রচলিত নিয়ম এটাই। কিন্তু এই ধারণার পেছনে কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? স্বামী আর স্ত্রীর বয়সের ব্যবধান কত হলে সংসার ভালোভাবে চলে? কী বলছেন বিশেষজ্ঞরা?

 

অনেক ক্ষেত্রে এও দেখা যায়, স্বামীর চেয়ে স্ত্রীর বয়স বেশি। তবে আদি যুগ থেকে এর উল্টোটাই হয়ে আসছে। এর পেছনে রয়েছে কারণও। মানুষের জিনের মধ্যে দিয়ে এই ধারণা প্রবাহিত হয়েছে। বহু মানুষ এই ধারণা ভাঙার চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত এটিই সবচেয়ে প্রচলিত।

কিন্তু কেন এমন ধারণা? আর স্বামী-স্ত্রীর বয়সের পার্থক্যই বা কত হওয়া উচিত? দেখে নেওয়া যাক, কী বলা হচ্ছে সেই বিষয়ে।

বেশির ভাগেরই ধারণা, স্বামীর বয়স স্ত্রীর বয়সের চেয়ে বেশি হওয়া উচিত। এর পেছনে জৈবিক কারণ রয়েছে বলে মনে করেন অনেকে। কী সেই কারণ?

অনেকেই মনে করেন, শারীরিকভাবে প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে মেয়েরা ছেলেদের থেকে একটু এগিয়ে থাকেন। অর্থাৎ মেয়েদের শরীর ছেলেদের আগেই প্রাপ্ত বয়স্কদের শরীরের বৈশিষ্ট্যগুলো লাভ করে। অনেকেরই মত, ছেলেদের তুলনায় মেয়েরা তিন-চার বছর আগে শারীরিক পূর্ণতা পায়।

ঠিক সেই কারণেই অনেকের মত, মেয়েদের শরীরে বার্ধক্যের লক্ষণগুলোও ছেলেদের থেকে আগে আসতে পারে। সেটিও তিন-চার বছর আগেই শুরু হয়ে যেতে পারে। সেই কারণেই বিয়ের ক্ষেত্রে ছেলেদের বয়স বেশি থাকলে ভালো হয় বলে মনে করেন অনেকে।

এখানেই শেষ নয়। ছেলেরা মানসিকভাবে পরিণত হওয়ার ক্ষেত্রে মেয়েদের থেকে সময়ের হিসাবে পিছিয়ে থাকেন বলে মনে করেন অনেকে। অর্থাৎ মেয়েরা ছেলেদের তুলনায় কম বয়সেই সিদ্ধান্ত নেওয়া এবং পরিস্থিতি বোঝার ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেন বলে মনে করা হয়।

দায়িত্ব নেওয়ার ক্ষেত্রেও মেয়েরা ছেলেদের থেকে বয়সের বিচারে এগিয়ে থাকেন বলে মত অনেকের। মেয়েদের অনেক কম বয়স থেকেই দায়িত্ববোধ তৈরি হয়ে যায় বলে মত।

 

এই সব কারণেই স্বামী এবং স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান তিন থেকে চার বছরের মতো রাখা এবং স্বামীর বয়স স্ত্রীর থেকে বেশি হওয়ার পরামর্শ দেন অনেকেই। যদিও এ বিষয়ে প্রামাণ্য কোনো তথ্য নেই। তবে অনেকে এটিকেই সঠিক বলে মনে করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০