স্বৈরশাসকদের অধ্যায় জেলেই শেষ হয়: প্রেস সচিব | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বৈরশাসকদের অধ্যায় জেলেই শেষ হয়: প্রেস সচিব

 

স্বৈরশাসকদের অধ্যায় জেলেই শেষ হয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগের ফেসবুক পেজের একটি পোস্টের ছবি শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।

রোববার (২২ ডিসেম্বর) দেওয়া এক ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ আজ একটি অপতথ্য ছড়িয়ে বলেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান এই গু-জবের পেছনে রয়েছে।

তিনি লেখেন, পরিষ্কারভাবে জানাতে চাই, আমরা কোনো গুজব ছড়াইনি যে ইন্টারপোল গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে।

আমার দলের কেউই এ ধরনের কোনো মন্তব্য করেনি। তাদের সঙ্গে কোনো সাংবাদিক যোগাযোগ করেননি।

গুজব ছড়ানো একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী ও সমর্থকদের কাজ।
তিনি আরও লেখেন, তবে আমরা এটুকু বলতে পারি, দেরি হোক বা দ্রুত হোক, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, গুম ও দুর্নীতির অভিযোগে প্রত্যর্পণ চাইব।

ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। আমরা আশা করি, ভারত এই চুক্তির প্রতি সম্মান জানাবে।

শফিকুল আলম লেখেন, শেখ হাসিনা ছাত্র, শ্রমিক ও এমনকি মাত্র চার বছরের শিশুরও হত্যাকারী, হাজারো মানুষের গুম-জননী, যাদের বেশিরভাগই ছিলেন বিরোধী দলের কর্মী। বিশ্ব সম্প্রতি শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা বুঝতে পেরেছে।

তিনি লেখেন, লাতিন আমেরিকাসহ বিশ্বের অন্যান্য স্থানের নির্যাতনকারীদের গল্পগুলো বারবার প্রমাণ করে যে স্বৈরশাসকদের অধ্যায় জেলেই শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০