হাসিনার অপ্রত্যাশিত পতন: কল্পনার বাইরে, তবে ভারতের পূর্বাভাস সঠিক | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৪ অক্টোবর ২০২৪, ৪:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাসিনার অপ্রত্যাশিত পতন: কল্পনার বাইরে, তবে ভারতের পূর্বাভাস সঠিক

 

৫ আগস্টের আগে হাসিনা তার পতন হবে কখনো কল্পনাও করেননি, কিন্তু ভারত জানতো বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক বিশেষ সচিব পিনাক রঞ্জন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

‘বাংলাদেশে যা ঘটছিল ভারত কী তা জানতো’ এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই আমরা জানতাম’। তিনি আরও বলেন, তবে প্রশ্ন হচ্ছে হাসিনা তার পতন হবে সেটা ধারণাও করতে পেরেছিলেন কিনা।

ঢাকায় ভারতের এই সাবেক রাষ্ট্রদূত বলেন, ‘আমার মনে হয়, তিনি (হাসিনা) ধারণা করেননি। আসলে যদি আপনি ১৫ বছর ক্ষমতায় থাকেন, তখন তো মনেই হবে যে সব ঠিকঠাক আছে।’

২০০৭-০৯ সময়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনার ছিলেন পিনাক, যে সময়ে ঘটেছিল ১/১১ এর পটপরিবর্তন। তার আগে ১৯৯৯-২০০২ সাল পর্যন্ত ঢাকায় ডেপুটি হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের কূটনীতি বিষয়ক সম্পাদক শুভজিৎ রয়কে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সুপ্রিমকোর্ট কোটার অনুপাত ৭ শতাংশ করার পরে বিক্ষোভ প্রশমিত হবে বলে মনে করেছিলাম। এসব বিক্ষোভে চলাকালে ৩০০ জনের বেশি নিহত হয়। বিক্ষোভকারীরা তখন ৯ দফা দাবি নিয়ে ফিরে আসে। তারা কয়েকজন মন্ত্রী ও পুলিশ কমিশনারের পদত্যাগসহ অন্যান্য দাবি করে। যদিও কেন তারা এসব (দাবি) করেছে, তা একটি রহস্য।’

‘এদিকে হাসিনা অবশ্যই তার মন্ত্রীদের বরখাস্ত করতে রাজি হননি, তখন তারা আবারও তাণ্ডব শুরু করে। এইবার অত্যন্ত কার্যকর একটি শক্তি তাদেরকে সমর্থন দেয়’- দাবি করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০