১ মাসের মধ্যে সরকারবিরোধী আন্দোলনে নামবে আওয়ামী লীগ

প্রিন্ট
১ মাসের মধ্যে সরকারবিরোধী আন্দোলনে নামবে আওয়ামী লীগ
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

 

আগামী এক মাসের মধ্যে রাজপথে নামতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দলটি আন্দোলন শুরু করতেই রাজপথে নামবে। দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল শুক্রবার ভয়েস অব আমেরিকাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন,‘আমরা বিক্ষোভ প্রদর্শন এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার পরিকল্পনা করছি।’

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই তিনি দেশ ছাড়িয়ে পালিয়ে ভারতে চলে যান। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের কয়েক ডজন নেতাও দেশ ছেড়ে পালিয়ে যান। পলাতক এসব নেতার মধ্যে শফিউল আলম চৌধুরী নাদেলও রয়েছেন।

নাদেল টেলিফোনে ভয়েস আমেরিকাকে জানান, দলের নেতাদের একত্রিত করতে কাজ করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করার জন্য অন্যান্য সমমনা রাজনৈতিক শক্তির সাথে যোগাযোগ করছেন তারা।

তার দল কত তাড়াতাড়ি রাজপথে নামার পরিকল্পনা করছে জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দুই সপ্তাহ বা এক মাস পরে, আমরা আন্দোলনে নামতে পারি।’

Facebook Comments Box

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।

এ জাতীয় আরও খবর

ভিডিও গ্যালারি প্রিন্ট