ইজতেমায় আখেরি মোনাজাত দুপুরে

প্রিন্ট
ইজতেমায় আখেরি মোনাজাত দুপুরে
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

ইজতেমায় আখেরি মোনাজাত দুপুরে, জড়ো হচ্ছেন মুসল্লিরা

টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গী ও আশেপাশের এলাকার মুসল্লিরা জড়ো হচ্ছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জোবায়ের। ইজতেমায় সার্বিক নিরাপত্তায় কাজ করছে পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ফজরের নামাজের পর বয়ান করছেন ভারতের মাওলানা মো. ফারুক। সকাল ১০ টায় হেদায়েত মূলক বয়ান হবে। বয়ান করবেন ভারতের মাওলানা আব্দুর রহমান। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার ভেতর হবে আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জোবায়ের। এই ধাপে ২২ জেলার মুসল্লিরা ৪০ টি খিত্তায় অংশগ্রহণ করেন।

আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ১১টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। টঙ্গী স্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে।

আজকের আখেরি মোনাজাতে শেষ হবে শুরায়ে নেজাম আয়োজিত ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এরপর আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে সাদপন্থীদের ইজতেমা শুরু হবে, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

Facebook Comments Box

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।

এ জাতীয় আরও খবর

ভিডিও গ্যালারি প্রিন্ট