ডা. রফিকুল ইসলাম: ওরস্যালাইনের পথপ্রদর্শক

প্রিন্ট
ডা. রফিকুল ইসলাম: ওরস্যালাইনের পথপ্রদর্শক
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

ডায়রিয়ায় আক্রান্ত মানুষের শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। সময়মতো এই ঘাটতি পূরণ করা না গেলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। অথচ এক গ্লাস পানিতে নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজ ও লবণ মিশিয়ে তৈরি দ্রবণ কোটি মানুষের জীবন বাঁচানোর উপায় হয়ে উঠেছে। এই ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওরস্যালাইনের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বাংলাদেশি চিকিৎসাবিজ্ঞানী ডা. রফিকুল ইসলাম।

১৯৩৬ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ থেকে মেডিক্যালে স্নাতক করে যুক্তরাজ্যে গ্রীষ্মমণ্ডলীয় চিকিৎসা ও বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ে উচ্চশিক্ষা নেন। ষাটের দশকের মাঝামাঝি তিনি ঢাকার কলেরা রিসার্চ ল্যাবরেটরিতে যোগ দেন। যা বর্তমানে আইসিডিডিআর,বি (ICDDR,B) নামে পরিচিত।

১৯৬৭ সালে চট্টগ্রামের কলেরার প্রাদুর্ভাব দেখা দিলে গবেষক দল সেখানে চিকিৎসা ও পরীক্ষা শুরু করে। ওই সময় রফিকুল ইসলামকে মুখে খাওয়ানোর মাধ্যমে পানিশূন্যতা পূরণের একটি চিকিৎসাপদ্ধতির প্রোটোকল তৈরির দায়িত্ব দেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা সফল না হলেও, পরবর্তী গবেষণার ভিত্তি তৈরিতে এটি ভূমিকা রাখে।

১৯৬৮ সালে ঢাকার গবেষণাগারে ডেভিড নালিন, রিচার্ড ক্যাশ, রফিকুল ইসলাম ও মাজিদ মোল্লাসহ গবেষকদের সম্মিলিত প্রচেষ্টায় গ্লুকোজ ও লবণযুক্ত দ্রবণের কার্যকারিতা প্রমাণিত হয়। এতে কলেরা রোগীদের শিরায় স্যালাইন দেওয়ার প্রয়োজন প্রায় ৮০ শতাংশ কমানো সম্ভব হয়।

পরবর্তী সময়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন কলকাতায় বাংলাদেশের শরণার্থী শিবিরে কলেরার প্রাদুর্ভাবের সময় মুখে খাওয়ার স্যালাইন বহু মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি, বিশ্বজুড়ে ওরস্যালাইনের ব্যবহার ছড়িয়ে পড়ে বিভিন্ন গবেষণা ও জনস্বাস্থ্য উদ্যোগের মাধ্যমে।

ডা. রফিকুল ইসলাম ২০১৮ সালের ৫ মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে তাঁর নাম জড়িয়ে আছে এমন এক গবেষণার সঙ্গে, যার সুফল আজও বিশ্বের কোটি কোটি মানুষ পাচ্ছে।

Facebook Comments Box

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।

এ জাতীয় আরও খবর

ভিডিও গ্যালারি প্রিন্ট