উত্তরার রাস্তায় প্রকাশ্যে কোপানো হলো স্বামী-স্ত্রীকে

প্রিন্ট
উত্তরার রাস্তায় প্রকাশ্যে কোপানো হলো স্বামী-স্ত্রীকে
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে রাস্তায় প্রকাশ্যে স্বামী-স্ত্রীকে দা দিয়ে কুপিয়েছে বখাটে কিশোর চক্রের সদস্যরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ২ হামলাকারীকে গণপিটুনি দিয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

আটক ব্যক্তিরা হলেন, মোবারক হোসেন ও রবি রায়। স্থানীয়রা জানায়, এই বখাটে কিশোর চক্রটির সদস্যরা উত্তরা সেক্টরের ভেতরে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিল।

এ সময় তাদের মোটরসাইকেল একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। পাশ দিয়ে যাওয়া আরেকটি মোটরসাইকেলে ভুক্তভোগী দম্পতি এ ঘটনার প্রতিবাদ করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকজন ডেকে ধারালো অস্ত্র দিয়ে ওই দম্পতিকে আঘাত করে।

একপর্যায়ে স্থানীয়রা দুই হামলাকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

Facebook Comments Box

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।

এ জাতীয় আরও খবর

ভিডিও গ্যালারি প্রিন্ট