যুক্তরাষ্ট্রের লাল তালিকা থেকে বাদ পড়ল বাংলাদেশ | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৪ সেপ্টেম্বর ২০২৪, ৬:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের লাল তালিকা থেকে বাদ পড়ল বাংলাদেশ

বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশের ‘লাল তালিকায়’ রেখেছিল যুক্তরাষ্ট্র। সেই নির্দেশনা শিথিল করেছে দেশটি। মূলত নিজ দেশের নাগ‌রিকদের ভ্রমণের ক্ষেত্রে এ তালিকা প্রদান করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে গত বুধবার এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। পররাষ্ট্র দফতর জানায়, বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করে গত জুলাইয়ে ‘লেভেল-৪’ বা চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারি হয়। এতে মার্কিনীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছিল। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাংলাদেশে ভ্রমণ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে কিছু নির্দেশনা মানতে হবে। বাংলাদেশের কিছু এলাকায় ঝুঁকি বেড়েছে উল্লেখ করে নির্দেশনায় বলা হয়, অস্থিরতা, অপরাধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করুন। বিক্ষোভ ও রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলুন, শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংসতায় রূপ নিতে পারে। ব্রেকিং ইভেন্টগুলোর জন্য স্থানীয় গণমাধ্যমে নজর রাখুন। নির্দেশনায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সাম্প্রদায়িক সহিংসতা, অপরাধ, সন্ত্রাস, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকির কারণে খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান পার্বত্য অঞ্চলের জেলাগুলোতে ভ্রমণ না করতে বলা হয়েছে। আরো বলা হয়, আপনার যদি এই অঞ্চলগুলোতে ভ্রমণের পরিকল্পনা থাকে, তাহলে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা অফিসের পূর্বানুমতি প্রয়োজন হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ক্যাম্পেইনের ব্যানারে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা নিয়ে তোলপাড়

জামায়াত-এনসিপির জোট নির্বাচন বর্জন করছে!

মাহাথিরের দীর্ঘ ও সফল জীবনের রহস্য

সেন্টমার্টিনে রিপ কারেন্ট ও বিপদজনক বিচ: পর্যটকদের জন্য জরুরি সতর্কতা

জুলাই যোদ্ধা সুরভী তাহরিমা মুক্ত!

ওবায়দুল কাদের ভেন্টিলেশনে, অবস্থা সংকটাপন্ন

অনৈতিক প্রস্তাব, রাজিনা হওয়ায় চাঁদাবাজি মামলায় ফাঁসানো হয় সুরভীকে

ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অন্তরা হুদার মনোনয়ন বাতিল

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ঢাকায় রহস্যময় দেয়ালচিত্র : সুবোধ

১০

এনইআইআর চালু হচ্ছে আজ, বন্ধ হয়ে যাবে যেসব হ্যান্ডসেট

১১

কঠিনতম মুহূর্তেও রাজনৈতিক শালীনতার দৃষ্টান্ত রাখলেন তারেক রহমান

১২

যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

১৩

খালেদা জিয়ার মৃত্যু কি আগেই হয়েছিল? মেডিকেল সাইন্স কি বলে?

১৪

ফয়সাল করিম মাসুদের ভাইরাল ভিডিও নিয়ে দ্য ডিসেন্টের বিশ্লেষণ

১৫

খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

১৬

খালেদা জিয়ার বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবন

১৭

তারেক রহমান কি পারবেন তিন প্রজন্মের সেতুবন্ধন হতে?

১৮

আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান

১৯

জামায়াতের সঙ্গী হতে যাচ্ছে এনসিপি!

২০