শুক্রবারও চলবে মেট্রোরেল | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২ সেপ্টেম্বর ২০২৪, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শুক্রবারও চলবে মেট্রোরেল

 

শুক্রবার চালু হলে বিকেল ৩টা থেকে চালু হতে পারে মেট্রোরেল। পর্যায়ক্রমিকভাবে সময় বাড়ানো হবে/ইউএনবি
শুক্রবার চালু হলে বিকেল ৩টা থেকে চালু হতে পারে মেট্রোরেল। পর্যায়ক্রমিকভাবে সময় বাড়ানো হবে/ইউএনবি
ট্রিবিউন ডেস্কট্রিবিউন ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩ পিএমআপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৫ পিএম
খুব দ্রুতই মেট্রোরেল সেবা শুক্রবারও চালু হতে যাচ্ছে। তবে তা দুপুর ৩টার পর থেকে চলাচল করবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একাধিক কর্মকর্তা।

সোমবার (২ সেপ্টেম্বর) তারা জানিয়েছেন, এখনও ঘোষণা হয়নি, তবে পরিকল্পনায় আছে।

তিনি বলেন, “উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে। তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। হলে জানতে পারব। তবে খুব দ্রুতই আমরা চালু করতে যাচ্ছি।”

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়টি নিশ্চিত, খুব বেশি সময় লাগবে না। ইতোমধ্যে স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটরসহ অন্য যেসব কর্মী কাজ করবেন, তাদের ডিউটির জন্য রোস্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমটিসিএলের সূত্র বলছে, সকালের দিকে যাত্রী কম থাকায় শুক্রবার দুপুর ৩টা থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলবে। উত্তরা উত্তর থেকে মতিঝিল শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৩৩ মিনিট এবং মতিঝিল থেকে উত্তরার শেষ ট্রেনটি রাত ৯টা ১৩ মিনিটে ছাড়বে।

এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “আমরা ওইটা নিয়ে কাজ করছি। আজও আমরা ভিজিটে যাব। আমাদের আরেকটু সময় দিতে হবে। শুক্রবারের পুরো স্টিস্টেমটা সাজাতে হবে তো। তবে আমরা চালুর বিষয়ে কাজ করছি, এইটুকু আপাতত বলতে পারি।”

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০