আমাকে নেওয়ার ক্ষমতা এদেশের পুরুষদের নেই: বাঁধন | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৪, ৫:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমাকে নেওয়ার ক্ষমতা এদেশের পুরুষদের নেই: বাঁধন

 

 

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসা অভিনেত্রী আজমেরি হক বাঁধন সম্প্রতি বিয়ে নিয়ে এক প্রশ্নের জবাবে বলেছিলেন, “আমাকে নেওয়ার ক্ষমতা এদেশের পুরুষদের নেই।” তার এই মন্তব্য নিয়ে ইতিবাচক ও নেতিবাচক- দুই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে দেশীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বাঁধন বলেন, “মন্তব্যটি আমি সচেতনভাবেই করেছি। এখানে পুরুষ শব্দটি আমি ব্যবহার করেছি পুরুষতান্ত্রিক সমাজে গড়ে ওঠা পুরুষদের জন্য। যদি তারা এতে আঘাতপ্রাপ্ত হন, তাহলে আমার কিছু করার নেই। সত্যি বলতে, তাদের পক্ষে আমাকে গ্রহণ করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “পুরুষতান্ত্রিক সমাজের আঘাতে আমি নিজেকে শক্ত করেছি, প্রতিবাদী হয়ে উঠেছি। তবে আমার জীবন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেক পুরুষের অবদানও রয়েছে, যা আমি অকপটে স্বীকার করি।”

২০১০ সালে পূর্ব পরিচিত মাশরুর সিদ্দিকী সনেটকে বিয়ে করেন বাঁধন। ওই বছরই তাদের একমাত্র সন্তান মিশেল আমানি সায়রার জন্ম হয়। তবে ৪ বছর পর তারা আলাদা হয়ে যান। ২০১৪ সালের ২৬ নভেম্বর তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়, যা ২০১৭ সালে প্রকাশ্যে আসে। বিচ্ছেদের পর মেয়ে সায়রাকে নিয়ে একাই জীবনযাপন শুরু করেন বাঁধন। নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০