কী খেলেন তসলিমা নাসরিন, যে পোস্ট দিতেই ভাইরাল

প্রিন্ট
কী খেলেন তসলিমা নাসরিন, যে পোস্ট দিতেই ভাইরাল
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

চলছে দুর্গাপূজা। ব্যস্ততার মধ্যেও সকলে জানাচ্ছেন নবমীর শুভেচ্ছা। এর মধ্যে বাংলাদেশের জনপ্রিয়, নির্বাসিত ও বিতর্কিত কবি ও কথাশিল্পী তসলিমা নাসরিন দুর্গাপূজায় ‘ভোগ’ খাওয়া নিয়ে একটি পোস্ট করেছেন।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তার ভেরিফাইড ফেসবুকে এ পোস্ট করেন তিনি।

পাঠকের জন্য তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
‘আজ দুপুরে পুজোর ‘ভোগ’ খেলাম। পান্তা ভাত, মাছের ডিমের বড়া, ইলিশ মাছ ভাজা, ছোলার ডাল, চাটনি, জর্দা ভাত। অবাঙালিরা পুজোর দিনগুলোয় মাছ মাংসের কথা কল্পনাও করতে পারে না।’

দেবব্রত সাহা নামে একজন লিখেছেন- ‘দিদি, ইলিশ মাছের পিসটা আরেকটু বড় হলে ভালো হতো’। দেবব্রত সাহার কমেন্টের উত্তরে লেখিকা তসলিমা নাসরিন হা হা দিয়ে লিখেছেন- ‘হা হা জানি। অন্যদের বড় পিস পড়েছে। আমার ভাগ্যটাই খারাপ।’

সুনন্দা দাস নামে একজন লিখেছেন- ‘অনেক বাঙালিরাও (ঘটি বা এদেশীয়রা) পূজোতে আমিষ খাদ্য খান না…এদেশিয়রা কল্পনাই করতে পারেন না-আমার বিয়ে হয়েছে ঘটি বাড়িতে’

দীপংকর বিশ্বাস লিখেছেন- ‘শুভ নবমীর শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।’

Facebook Comments Box

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।

এ জাতীয় আরও খবর

ভিডিও গ্যালারি প্রিন্ট