বসের বই বলে কথা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১২ ফেব্রুয়ারী ২০২৪, ৯:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বসের বই বলে কথা

আমার অফিসের বস একটা বই লিখেছেন। আজ শুনলাম বসের বইয়ের দ্বিতীয় এডিশন শেষ!

বসের একটা বই আমিও কিনেছি। না কিনে উপায় ছিল না বলে। মেলায় গিয়ে ছবি-টবি তুলে বের হয়ে চলে এসেছি।

আমাদের অফিসের সবাই বই কিনেছে সেটা তো বুঝলাম। অফিসে আর কতজন কলিগ হবে পঞ্চাশ জন। এটা ঠিক বস কে খুশি করতে দুয়েকজন কয়েককপি করে কিনেছে!

তাই বলে সেকেন্ড এডিশন শেষ! বসের বই কিন্তু বেস সেলার লিস্টে আছে।

আমি আমার অফিসের কলিগ বন্ধু কে জিজ্ঞেস করলাম, “বসের বইয়ের সেকেন্ড এডিশন নাকি শেষ?”

হালকা হেসে বলল,” শেষ তো হবেই অফিসের আয়াও শুনলাম দুই কপি কিনেছে!”

এ উপলক্ষে আজ একটা পার্টি আয়োজন করা হয়েছে। পার্টিতে অনেকেই উপস্থিত হয়েছেন।

প্রথমে বই নিয়ে আলোচনা হবে তারপর খাওয়া-দাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

আমাদের অফিসের রুয়েল সাহেব গেলেন প্রথম আলোচনা করতে। স্যারের বইয়ের নাম সম্ভবত আমাদের ঘর। সম্ভবত বললাম কারণ বইয়ের প্যাকেট এখনো খুলা হয়নি!

রুয়েল সাহেব এ পর্যন্ত পঞ্চাশটা বই কিনেছেন। ওনার আত্মীয় স্বজন সবাইকে নাকি উপহার দিয়েছেন।

আলোচনা শুরু হয়ে গেছে। রুয়েল বলা শুরু করলেন, আমাদের ঘর বইটা বাংলা সাহিত্যের এক বিরাট সম্পদ। এমন উপন্যাস আমি আমার জীবনে পড়িনি!

ছোটোবেলায় এই ঘর এই সংসার ছবি দেখে কেঁদে ছিলাম। এখন আমাদের ঘর বইটা পড়ে কাঁদলাম!

আমার মাও বইটা পড়েছেন। মাকেও আমি কাঁদতে দেখেছি। আঃ! কী একটা বই আমাদের স্যার লিখেছেন।

আমি দেখলাম স্যার ভ্রু কুঁচকে নীচের দিকে তাকিয়ে আছেন!

এরপরে আমাদের অফিসের বাবলু সাহেব বলা শুরু করলেন। তিনিও উপন্যাসের চরিত্র অসাধারণ হয়েছে এমন একটা বক্তব্য দিলেন।

আমি দেখলাম স্যার উঠে চলে গেছেন! আমার কেমন জানি মনে হচ্ছে।

ব্যাগের ভিতর থেকে বইটা বের করলাম। খুব সুন্দর একটা বাড়ির ছবি আঁকা প্রচ্ছদ! প্রচ্ছদটা দেখতে বেশ ভালো লাগছে!

আমি পড়া শুরু করলাম। এ কী এত ঘরবাড়ি বানানোর নিয়ম কানুন লেখা!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০