মায়া কাটিয়ে কুষ্টিয়া থেকে নিজ দেশে ফিরছেন সেই রিয়ান, আশ্রয়দাতার চোখে জল

প্রিন্ট
মায়া কাটিয়ে কুষ্টিয়া থেকে নিজ দেশে ফিরছেন সেই রিয়ান, আশ্রয়দাতার চোখে জল
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

জাতীয় ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের জলঙ্গী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন নেপালের এক তরুণ। অচেনা পথঘাট ও ভিনদেশি ভাষার কারণে তিনি মারাত্মক বিপাকে পড়েন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর এলাকায় এসে তিনি একরকম দিশাহারা হয়ে পড়েন। তাঁর শারীরিক ও মানসিক অবস্থা দেখে সাধারণ মানুষ তাঁকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে।

সেই সময় স্থানীয় এক বিদ্যুৎমিস্ত্রি পলাশ আহমেদ মানবিক কারণে ওই তরুণকে নিজ বাড়িতে আশ্রয় দেন। পরবর্তীতে জানা যায় ওই যুবকের নাম রিয়ান আনসারী এবং তিনি নেপালের বারা জেলার কালাইয়া থানার বাসিন্দা বাদল আনসারীর ছেলে। অষ্টম শ্রেণিতে পড়ার সময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা রিয়ান বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন। দীর্ঘ ছয় বছর ধরে পরিবারের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না, যার একটি বড় সময় তিনি ভারতে কাটিয়েছিলেন।

পলাশ আহমেদের পরিবারে নিজের ভাইয়ের মতো চার বছর ধরে পরম যত্নে বড় হয়েছেন রিয়ান। শুরুতে ভাষার সমস্যা থাকলেও ধীরে ধীরে তিনি বাংলা বলতে ও বুঝতে শিখেছিলেন। কিছুদিন আগে তিনি পরিবারের একটি যোগাযোগের নম্বর দেন, যার মাধ্যমে নেপালে তাঁর মা-বাবার সন্ধান পাওয়া যায়। এরপর বাংলাদেশ সরকার ও নেপাল দূতাবাসের যৌথ উদ্যোগে তাঁকে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আইনি প্রক্রিয়া শুরু হয়।

সম্প্রতি নেপাল দূতাবাসের তৃতীয় সচিব সূরাজ আমগাইনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কুষ্টিয়ায় এসে রিয়ানকে নিজেদের হেফাজতে নেয়। পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়ে তাঁকে নেপালে অবস্থানরত পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দীর্ঘদিনের আশ্রয়দাতা পরিবারের মায়া কাটিয়ে নিজ দেশের টানে রিয়ানের বিদায়ের মুহূর্তে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।

এ জাতীয় আরও খবর

ভিডিও গ্যালারি প্রিন্ট