ম্যাচের শেষ ভাগের খেলা চলছে। অজি পেসারের বাউন্সার সরাসরি লাগলো মেহেদী হাসান মিরাজের মাথায়! শুরুতে ব্যাপারটা হালকা মনে হলেও, দলের ফিজিও সর্বোচ্চ সতর্ক অবস্থানে। মাথায় চোট তাই ফিজিও বায়েজিদুল ইসলাম সম্ভাব্য সবকিছু স্ট্যন্ডবাই রাখতে চাইছিলেন। যারা খেলাটা সরাসরি দেখছিলেন সবাই অবাক হচ্ছিলেন যে ফিজিও তার একপাশে মিরাজকে ধরে রেখে অপর হাতের ইশারায় বারবার মেডিকেল সাপোর্টের জন্য অন্যদের ডাকলেও কারো যথাযথ রেসপন্স পাচ্ছিলেন না! এর ফাঁকে অবস্থা খারাপ দেখে অস্ট্রেলিয়া টিম ডক্টরও মিরাজ ইস্যুতে ব্যস্ত হয়ে গেলেন। বিসিবি মেডিক্যাল ডিপার্টমেন্টের এমন এক অবস্থা যে শুরুতে একটা চাকা ছাড়া কোনো মতে স্ট্রেচার নিয়ে মাঠ মুখি হয় দু-তিনজন…এমন হ্যাকলিংয়ে মোটামুটি মিনিট পাচেক পেরিয়ে গেলেও প্রপার মেডিকেল স্ট্রেচারের খোজ নাই! বাউন্ডারি লাইনে সবাই যেনো তা মা শা দেখছে! অথচ এই ডিপার্টমেন্টের দায়িত্বে বিশাল এক ডাক্তার! পরিচালক যেহেতু হয়েই গেছেন এখন তার পুরো মনোযোগ নিজের চেম্বারে হওয়াই তো সহি…কি বলেন?
মন্তব্য করুন