জেলে বসেই ফেসবুক চালাচ্ছেন সাবেক মন্ত্রী ফারুক খান!

প্রিন্ট
জেলে বসেই ফেসবুক চালাচ্ছেন সাবেক মন্ত্রী ফারুক খান!
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

 

আওয়ামী লীগের সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান জেলে বসেই ফেসবুক চালাচ্ছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় তিনি ফেসবুকে আওয়ামী লীগের রাজনীতি ও শেখ হাসিনাকে নিয়ে এক স্ট্যাটাস দেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড়া করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজকে তাঁর হঠকারিতার জন্যেই আমাদের দলের এই পরিণতি।

তিনি আরও লেখেন, দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতিত কোন ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই।

শেষে লেখেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

তার স্ট্যটাস দেয়ার ৩০ মিনিট পর পেজটি আর দেখা যাচ্ছে না সোস্যাল মিডিয়াতে।

Facebook Comments Box

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।

এ জাতীয় আরও খবর

ভিডিও গ্যালারি প্রিন্ট