জনতার শক্তির চেয়ে বড় কিছু নেই আজ প্রমাণ হয়ে গেলো। মাত্র ১২ ঘণ্টার মধ্যেই মহাখালী ফ্লাইওভারের এই গোপন সুরঙ্গটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে প্রশাসন।
এই রহস্যময় গোপন সুরঙ্গ থেকে রাতের বেলায় ছিনতাইকারীরা বের হয়ে আসতো এরপর মোটরসাইকেল এবং গাড়ি আটকে মোবাইল মানিব্যাগ টাকা পয়সা ছিনতাই করে এই সুরঙ্গের মধ্যে ঢুকে যেতো।
সুরঙ্গ বন্ধ করতে গিয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সাথেও অনেক ঘটনা ঘটেছে, বিস্তারিত সন্ধ্যায় ভিডিও আকারে দেবো
আমার মত সামান্য একজন নাগরিকের ভিডিও দেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মহোদয় নির্দেশ দিয়েছিলেন অতি দ্রুত এই সুরঙ্গ বন্ধ করার জন্য, আজ মনে হচ্ছে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আমার জীবন সার্থক।
ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ ফায়ার সার্ভিস,
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং সড়ক ও মহাসড়ক বিভাগকে
মন্তব্য করুন