সেন্টমার্টিন: অদৃশ্য খেলা নাকি বাস্তবতা? | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৯ অক্টোবর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিন: অদৃশ্য খেলা নাকি বাস্তবতা?

সেন্টমার্টিন: অদৃশ্য খেলা নাকি বাস্তবতা?

সাম্প্রতিক সময়ে সেন্টমার্টিন দ্বীপ নিয়ে যেসব আলোচনা ও মন্তব্য উঠে এসেছে, তা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। বাংলাদেশের অসংখ্য দ্বীপের মধ্যে কেন বারবার সেন্টমার্টিনকেই কেন্দ্র করে আলোচনা হচ্ছে? বিষয়টি মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না। প্রশ্ন উঠছে, সেন্টমার্টিন নিয়ে কি কোনো অদৃশ্য খেলা চলছে? নাকি এর পেছনে কোনো গভীর রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থ কাজ করছে?

একটি দ্বীপের মালিকানা বা স্বার্থসংশ্লিষ্ট বিষয় এত সহজে কারো হাতে তুলে দেওয়া যায় না। এর সঙ্গে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন গভীরভাবে জড়িত। একে বাস্তবায়ন করতে গেলে কৌশল, বুদ্ধিমত্তা এবং সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। কিন্তু আজকের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, দ্বীপের মানুষদের সরিয়ে দেওয়ার এক অদ্ভুত কৌশল প্রয়োগ করা হচ্ছে। দীর্ঘদিন বিদেশি স্বার্থে কাজ করা এক নারীর বক্তব্যে যেন এই ষড়যন্ত্রের প্রথম ইঙ্গিতই পাওয়া গেল।

পরিবেশের সুরক্ষার দোহাই দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এ দেশের মানুষ পরিবেশের বিষয়ে অত্যন্ত সংবেদনশীল, এবং এই কারণ দেখিয়ে তাদের সহজেই প্রভাবিত করা সম্ভব। কিন্তু প্রকৃত প্রশ্ন হলো, পরিবেশের দোহাই দিয়ে সেন্টমার্টিনবাসীকে দ্বীপ ছেড়ে দিতে বাধ্য করার পেছনে আসল উদ্দেশ্য কী?

যারা দ্বীপ রক্ষার কথা বলছেন, তাদের একথা জানা উচিত— সেন্টমার্টিনবাসীরা যদি দ্বীপ ছেড়ে চলে যায়, তবে এই দ্বীপটি মাত্র দুই মাসের মধ্যে আমাদের হাতছাড়া হয়ে যাবে। তাই প্রশ্ন হলো, কেন সেন্টমার্টিনের মানুষদের জীবনযাত্রাকে ক্রমশ কঠিন করে তাদের দ্বীপ ছাড়তে বাধ্য করা হচ্ছে? এর পেছনে কার স্বার্থ কাজ করছে?

উপদেষ্টা রিজওয়ানার সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে আমাদের মনে গুরুতর প্রশ্ন উঠছে। তাঁর সিদ্ধান্তকে অযৌক্তিক এবং দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে মনে হচ্ছে। যারা পরিবেশের দোহাই দিচ্ছেন, তারা কি সত্যিই দ্বীপের স্বার্থ নিয়ে ভাবছেন? আমরা যদি সেন্টমার্টিন ছেড়ে দিই, তাহলে কিভাবে এই দ্বীপ রক্ষা করা হবে?

আজকের এই পরিস্থিতি গভীর বিশ্লেষণ এবং প্রজ্ঞার দাবি রাখে। আমরা যেন কোনো ষড়যন্ত্রের শিকার না হই, এবং দেশের স্বার্থ যেন কোনো অদৃশ্য কৌশলের মধ্যে হারিয়ে না যায়— সেটাই এখন মূল প্রশ্ন।

এস আহমেদ ভোর
কলাতলী, কক্সবাজার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০