অস্ত্রসহ হাসনাত আবদুল্লাহর এই ছবিটি কি আসল? | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৯ অক্টোবর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ত্রসহ হাসনাত আবদুল্লাহর এই ছবিটি কি আসল?

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর একটি ছবি সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাসনাত আবদুল্লাহ নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য এমন দাবি করে ছড়িয়ে দেওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে— হাতে একটি বই নিয়ে পাঞ্জাবি টুপি পরে একজন বসে আছে। তার পায়ের কাছে দাঁড় করানো রয়েছে একটি অস্ত্র। পেছনে বাংলাদেশের পতাকা ও সামনে মদের খালি বোতলভর্তি একটি ঝুড়ি।

তবে ছবিটি আসল নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, ছবিটি বাস্তব নয়। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভিন্ন ব্যক্তির ছবিতে হাসনাত আবদুল্লাহর মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

রিউমর স্ক্যানার বলছে, প্রকৃত ছবিটি ২০১৯ সালের পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিনোদনমূলক পোস্ট হতে দেখা যায়।

ছবির ব্যক্তির মুখমণ্ডলের জায়গায় হাসনাত আবদুল্লাহর মুখমণ্ডল প্রতিস্থাপন করা হয়েছে। ছবিটি বিকৃত করার জন্য ফেস সোয়াপিং নামে পরিচিত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে একজন ব্যক্তির মুখমণ্ডল অন্য ব্যক্তির শরীরের সঙ্গে প্রতিস্থাপন করা সম্ভব হয় যে সাধারণ মানুষের পক্ষে আসল এবং বিকৃত ছবির মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। বর্তমানে বিভিন্ন অ্যাপ এবং সফটওয়্যারের সাহায্যে খুব সহজেই এমন ভুয়া ছবি তৈরি করা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ক্যাম্পেইনের ব্যানারে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা নিয়ে তোলপাড়

জামায়াত-এনসিপির জোট নির্বাচন বর্জন করছে!

মাহাথিরের দীর্ঘ ও সফল জীবনের রহস্য

সেন্টমার্টিনে রিপ কারেন্ট ও বিপদজনক বিচ: পর্যটকদের জন্য জরুরি সতর্কতা

জুলাই যোদ্ধা সুরভী তাহরিমা মুক্ত!

ওবায়দুল কাদের ভেন্টিলেশনে, অবস্থা সংকটাপন্ন

অনৈতিক প্রস্তাব, রাজিনা হওয়ায় চাঁদাবাজি মামলায় ফাঁসানো হয় সুরভীকে

ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অন্তরা হুদার মনোনয়ন বাতিল

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ঢাকায় রহস্যময় দেয়ালচিত্র : সুবোধ

১০

এনইআইআর চালু হচ্ছে আজ, বন্ধ হয়ে যাবে যেসব হ্যান্ডসেট

১১

কঠিনতম মুহূর্তেও রাজনৈতিক শালীনতার দৃষ্টান্ত রাখলেন তারেক রহমান

১২

যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

১৩

খালেদা জিয়ার মৃত্যু কি আগেই হয়েছিল? মেডিকেল সাইন্স কি বলে?

১৪

ফয়সাল করিম মাসুদের ভাইরাল ভিডিও নিয়ে দ্য ডিসেন্টের বিশ্লেষণ

১৫

খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

১৬

খালেদা জিয়ার বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবন

১৭

তারেক রহমান কি পারবেন তিন প্রজন্মের সেতুবন্ধন হতে?

১৮

আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান

১৯

জামায়াতের সঙ্গী হতে যাচ্ছে এনসিপি!

২০