ডাক্তারের প্রেসক্রিপশনে আরএক্স (Rx) লেখার মানে কী? | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৭ জুন ২০২২, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাক্তারের প্রেসক্রিপশনে আরএক্স (Rx) লেখার মানে কী?

অনেকেই নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে, কিছু কিছু চিকিৎসক রোগী দেখার পরে যখন প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্র লেখেন তখন ওষুধের নাম লেখার আগে Rx কথাটি লিখে থাকেন। আসলে Rx-কে চিকিৎসা ব্যবস্থার প্রতীক হিসেবে ধরা হয়। Rx ল্যাটিন শব্দ ‘রেসিপি’ থেকে এসেছে, যার অর্থ ‘নেওয়া’ বা ‘গ্রহণ করা’।

উৎস

এই প্রতীকটির উৎস সম্পর্কে বেশ কয়েকটি বিকল্প তত্ত্বের মধ্যে একটি হল, প্রতীকটি নিরাময় শক্তির সঙ্গে সম্পর্কিত প্রাচীন মিশরীয় প্রতীক ‘হোরাসের চোখ’ বা ‘আই অফ হোরাস’ থেকে এসেছে। নির্দিষ্টভাবে যতটুকু জানা গেছে তা থেকে এটা বলা যায় যে, ফার্মাসি চর্চা, ওষুধ তৈরি ও তা বিতরণ করার চর্চা হাজার হাজার বছর ধরে চলে আসছে। বিশ্বের প্রথম নথিভুক্ত প্রেসক্রিপশন মেসোপটেমিয়ায় খ্রিস্টপূর্ব ১২০০ অব্দের একটি মাটির ট্যাবলেটে পাওয়া যায়। অন্যদিকে অষ্টম শতাব্দীতে বাগদাদ শহরে পৃথিবীর প্রথম ওষুধের দোকান প্রতিষ্ঠিত হয়েছিল।

আধুনিক যুগে

আগেকার দিনে একজন মানুষই ডাক্তার ও ফার্মাসিস্ট হতেন। তিনি রোগ শনাক্ত করতেন, ওষুধ তৈরি করতেন এবং রোগীকে নিদান দিতেন। পরবর্তীকালে এই পদ্ধতি পাল্টে যায় নানা কারণে। তখন ওষুধ তৈরির জন্য আলাদা একজন ফার্মাসিস্ট থাকত। এখন ফার্মাসিস্টের সঙ্গে যোগাযোগ রাখার জন্য ডাক্তারবাবু Rx লিখে তার তলায় প্রযোজনীয় ওষুধ ও কীভাবে তা খেতে হবে তা নির্দেশ করতেন। মূলত খল ও নুড়ির ব্যবহার করে ফার্মাসিস্টরা ওষুধ তৈরি করতেন।

আধুনিক যুুগে Rx-এর ব্যবহার আমেরিকার ফার্মাসিস্টদের হাতে আরও জনপ্রিয় হয়ে ওঠে বলে মনে করা হয়। সে দেশের বোস্টন ও নিউ ইয়র্কের মতো শহরে ১৭ শতকে প্রথম ওষুধের দোকানের খোঁজ মিলেছে। ১৯৫০ সালের আগে আমেরিকাতেও বেশিরভাগ ওষুধ ফার্মাসিস্টরা তৈরি করে দিতেন। রোগীর প্রয়োজন অনুসারে প্রতিটি ওষুধ তার প্রাথমিক উপাদান থেকে প্রস্তুত করা হত। বিংশ শতকের মাঝামাঝি সময়ের পর থেকে ওষুধ উত্পাদনকারী সংস্থাগুলির কাছ থেকে কাঁচামাল কেনার জন্য অধিকাংশ ব্যবস্থাপত্র ফার্মাসিস্টরা লিখতেন এবং সেখানেও Rx-এর উল্লেখ থাকত বলে মনে করা হয়।

আজকের দিনে

আজকের দিনে Rx-লেখার এমনিতে কোনও বাস্তব প্রয়োজন নেই। অনেকে একটা প্রথা হিসেবে এটিকে এখনও রেখে দিয়েছেন। তবে আজকাল দেশের অনেক ডাক্তার Rx না লিখে অ্যাডভাইস শব্দটিকে সংক্ষেপে ‘Adv.’ হিসেবে লিখেও প্রেসক্রিপশন শুরু করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০