‘আধুনিক বাংলা হোটেলে’ তিন রূপে হাজির হবেন মোশাররফ করিম | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৮ অক্টোবর ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘আধুনিক বাংলা হোটেলে’ তিন রূপে হাজির হবেন মোশাররফ করিম

কাজী আসাদ পরিচালিত আধুনিক বাংলা হোটেল একটি অ্যান্থলজি সিরিজ। এতে তিন সপ্তাহে তিনটি ভিন্ন গল্পে হাজির হবেন মোশাররফ করিম। পর্ব তিনটির নাম-’বোয়াল মাছের ঝোল’, ‘খাসির পায়া’ এবং ‘হাঁসের সালুন’।

থ্রিলার লেখক শরীফুল হাসানের ছোটগল্প অবলম্বনে নির্মিত আধুনিক বাংলা হোটেলের প্রথম পর্ব ‘বোয়াল মাছের ঝোল’ আগামী বুধবার দিবাগত রাত ১২টা থেকে চরকিতে দেখা যাবে বলে প্ল্যাটফর্মটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে নির্মাতা আসাদ সিরিজটি সম্পর্কে খানিকটা ধারণা দিয়েছেন, ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে দর্শক নানা ঘরানার মিশেল পাবেন। গল্পে সাইকোলজিক্যাল হরর, ফ্যান্টাসি, থ্রিলার ও মিথলজির মিশ্রণ রয়েছে।’

পরিচালকের ইচ্ছে ছিল মোশাররফ করিমকে একই প্রজেক্টে ভিন্ন ভিন্ন রূপে উপস্থাপন করার। সে ইচ্ছেপূরণ হয়েছে জানিয়ে পরিচালক বলেছেন, আধুনিক বাংলা হোটেলে তিনটি গল্পে তিনভাবে দেখা যাবে মোশাররফ করিমকে।

এদিকে দর্শকরা সিরিজটি দেখে বিস্মিত হবেন বলে মনে করছেন অভিনেতা মোশাররফ করিম। আধুনিক বাংলা হোটেল নিয়ে তার ভাবনা, ‘সিরিজে আমার চরিত্রগুলোতে দেখা–অদেখার মিশ্রণ রয়েছে। চরিত্রগুলোর কিছু বৈশিষ্ট আমাদের আশেপাশের মানুষের মধ্যে পাওয়া যায়। আবার কিছু বৈশিষ্ট অদেখা। কিছু বিষয় আছে বাইরে থেকে বোঝা যায়। কিন্তু তার মনের মধ্যে যা চলছে, সেটি বোঝার উপায় থাকে না, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকে। এমন বিষয় আনতে হয়েছে সিরিজটির অভিনয়ে।’

প্রসঙ্গত, গত ৯ জুলাই ‘আধুনিক বাংলা হোটেল’ প্রজেক্টে চুক্তিবদ্ধ হন মোশাররফ করিম। এরপর টানা দুই মাস ধরে দেশের বিভিন্ন জায়াগায় দৃশ্যধারণের কাজ চলেছে। সিরিজের বিভিন্ন পর্বে অভিনয় করেছেন গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শিল্পী সরকার অপু, একে আজাদ সেতু, নিদ্রা নেহাসহ অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০