আনিসুল হকের মুক্তি চেয়ে পোস্টার | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারী ২০২৫, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আনিসুল হকের মুক্তি চেয়ে পোস্টার

 

আওয়ামী লীগ সরকারের সাবেক আইন বিচার ও সংসদবিষয়কমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়ার-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আনিসুল হকের মুক্তি চাই পোস্টারে ছেয়ে গেছে আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে এমন পোস্টার দেখতে পান স্থানীয়রা। এসব পোস্টারের নিচে সৌজন্যে কসবা-আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন লেখা হয়েছে।

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার ও স্থলবন্দর এলাকার বিভিন্ন দোকানের দেয়ালে, বিদ্যুতের খুঁটিতে চার রঙা পোস্টার সাঁটানো হয়।

ইউনিয়ন যুবদলের সভাপতি আল আমিন বলেন, আওয়ামী লীগের দোসররা বিনা ভোটের আইনমন্ত্রীর মুক্তি চেয়ে পোস্টার লাগিয়েছে। আমরা খোঁজ খবর নিচ্ছি কে এগুলো লাগিয়েছে। আওয়ামী লীগের দোসরদের শক্ত জবাব দেওয়া হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূইয়া বলেন, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। আমরাও খবর নিচ্ছি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বলেন, বিষয়টি অবগত হয়েছি। পুলিশ কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০