আমি ‘সুগার মাম্মি’ হওয়ার যোগ্য : পারশা মেহজাবীন | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১ এপ্রিল ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমি ‘সুগার মাম্মি’ হওয়ার যোগ্য : পারশা মেহজাবীন

 

সংগীতশিল্পী পারশা মেহজাবীন পূর্ণি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের একটি গান দিয়ে আলোচনায় আসেন তিনি। আন্দোলনে সাহসের জোগান দিয়েছিল সে গান। শুধু গানেই নয়, অভিনয়ে নজর কাড়েন পারশা।

সম্প্রতি ‘ঘুমপরী’ নামক ওয়েব ফিল্মে তানজিন তিশা ও প্রীতমের সঙ্গে অভিনয় করেছেন তিনি। বর্তমানে শোবিজ অঙ্গনে বেশ পরিচিত নাম পারশা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন পারশা। সাক্ষাৎকারের একটি অংশে তাকে বলা হয়, গুগলে তার সম্পর্কে সবচেয়ে বেশি যা যা অনুসন্ধান করা হয় তার মধ্যে অন্যতম তার নামের অর্থ।

পারশা নামের অর্থ কী? এই প্রশ্নের জবাবে পারসা জানান, তার পুরো নাম পারশা মেহজাবিন পূর্ণি। পারশা নামের অর্থ হলো পবিত্র বা বিশুদ্ধ, আর ফরাসি ভাষায় এর অর্থ ছোট ফুল।

পড়াশোনার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ব্যবসায় (বিবিএ ইন ইন্টারন্যাশনাল বিজনেস) পড়ছি। বর্তমানে সপ্তম সেমিস্টারে আছি।

পাশাপাশি সংগীতচর্চা করি এবং সম্প্রতি চলচ্চিত্রেও কাজ করেছি।’
সাক্ষাৎকারের একপর্যায়ে তাকে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বর্তমানে তিনি সিঙ্গেল। তবে সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল ‘পারশা মেহজাবিনের সুগার ড্যাডি’ সংক্রান্ত। এ প্রসঙ্গে পারশা রসিকতা করে বলেন, ‘আমি আসলে সুগার মাম্মি হওয়ার যোগ্য। সুগার ড্যাডি দরকার নেই, আমি নিজেরটা নিজেই করি।

পারশার গ্রামের বাড়ি দিনাজপুরে হলেও জন্ম ও বেড়ে ওঠা বাবার চাকরিসূত্রে বগুড়ায়। ২০১৭ সালে তিনি চ্যানেল আইয়ের সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তার নিজের গাওয়া গানগুলোর মধ্যে ‘যদি তুমি আমার হতে’ ও ‘মানুষ পাখি’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে গানের পাশাপাশি অভিনয়েও নিয়মিত হতে চান পারসা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০