আশুরা কী, এদিনের যত ঘটনা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৬ জুন ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আশুরা কী, এদিনের যত ঘটনা

আশুরার দিনকে কেন্দ্র করে মানবেতিহাসে ন‍ানা ঘটনা সংঘটিত হয়েছে। নবী-রাসুলদের সঙ্গে সম্পৃক্ত আশুরার দিনে মর্যাদাপূর্ণ অসংখ্য উপাখ্যান ইতিহাস গ্রন্থগুলোতে পাওয়া যায়।

আশুরার দিন বা মুহাররমের ১০ তারিখ যেসব তাৎপর্যময় ঘটনা সংঘটিত হয়েছিল, বাংলানিউজের পাঠকদের জন্য সংক্ষেপে সেগুলো তুলে ধরা হলো:

১. এ দিনে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেন। আর এ দিনেই কেয়ামত সংঘটিত হবে।

২. এ দিনে আল্লাহ মানবজাতির আদি পিতা হজরত আদম (আ.)-কে প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেন। জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করেন।

এ দিনে আল্লাহ পাক আদম (আ.)-এর দোয়া ও তওবা কবুল করেন। এ দিনে তিনি স্ত্রী হাওয়া (আ.)-এর সঙ্গে আরাফার ময়দানে সাক্ষাৎ করেন।
৩. হজরত নুহ (আ.)-এর জাতির লোকেরা আল্লাহর গজব মহাপ্লাবনে আক্রান্ত হওয়ার পর ১০ মুহাররম তিনি নৌকা থেকে ঈমানদারদের নিয়ে ‘জুদি’ নামক পাহাড়ে অবতরণ করেন।

৪. হজরত ইবরাহিম (আ.) নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার ৪০ দিন পর ১০ ম‍ুহাররম সেখান থেকে মুক্তি লাভ করেন।

৫. হজরত আইয়ুব (আ.) ১৮ বছর কঠিন রোগ ভোগ করার পর, মুহাররমের এ দিনে আল্লাহর রহমতে সুস্থতা লাভ করেন।

৬. হজরত ইয়াকুব (আ.)-এর পুত্র হজরত ইউসুফ (আ.) তার ১১ ভাইয়ের ষড়যন্ত্রে কূপে নিক্ষেপ হন এবং এক বণিক দলের সহায়তায় মিসরে গিয়ে হাজির হন। তারপর আল্লাহর বিশেষ কুদরতে তিনি মিসরের প্রধানমন্ত্রী হন। ৪০ বছর পর ১০ মুহাররম পিতার সঙ্গে পুনরায় মিলিত হন।

৭. হজরত ইউনুস (আ.) জাতির লোকদের প্রতি হতাশ হয়ে নদী অতিক্রম করে দেশান্তরিত হওয়ার সময় নদীর পানিতে পতিত হন এবং মাছ তাকে গিলে ফেলে। মাছের পেট থেকে তিনি আল্লাহর রহমতে ৪০ দিন পর মুক্তি পান ১০ মুহাররম তারিখে।

৮. এ দিনে আল্লাহ হজরত মূসা (আ.) ও তার অনুসারী বনি ইসরাইলিদের ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করে পানির মধ্যে রাস্তা তৈরি করে দিয়ে পার করে দেন এবং ফেরাউনকে তার দলবলসহ সাগরে ডুবিয়ে মারেন।

৯. হজরত ঈসা (আ.)-কে ইহুদিরা হত্যার ষড়যন্ত্র করলে মুহাররমের ১০ তারিখ আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নেন।

১০. মুহাররম মাসের ১০ তারিখ কারবালার বিয়োগান্ত ঘটনা সংঘটিত হয়। এদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হজরত হোসাইন (রা.) কারবালা প্রান্তরে শাহাদাতবরণ করেন।

১১. ঘটনাক্রমে হজরত সুলায়মান (আ.) সাময়িক রাজত্বহারা হন। আল্লাহ তায়ালা তাকে আবারো রাজত্ব ফিরিয়ে দেন আশুরার দিনে।

১০. এ দিনে হজরত ঈসা (আ.)-এর জন্ম হয় এবং আল্লাহ তায়ালা তাকে ফেরেশতাকর্তৃক সশরীরে আসমানে উঠিয়ে নেন এ দিনেই।

১২. এ দিনে সর্বপ্রথম পবিত্র কাবা শরিফ গিলাফাবৃত করা হয়েছিল।

উল্লেখ্য, আল্লামা ইবনুল জাওজি (রহ.) তার বিখ্যাত ‘মাওজুআতু ইবনে জাওজি’-তে বলেন, আশুরার দিনে সংঘটিত ঘটনাবলি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তা সত্ত্বেও ইতিহাসের উপাদান হিসেবে এসব ঘটনার আবেদন কম গুরুত্বপূর্ণ নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০