ইতিহাসে আমরা কেবল একটা অংশই হতে পারি, কেন বললেন উপদেষ্টা ফারুকী? | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারী ২০২৫, ৯:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইতিহাসে আমরা কেবল একটা অংশই হতে পারি, কেন বললেন উপদেষ্টা ফারুকী?

 

কালচারাল হেজেমনির বিরুদ্ধে লড়াই আমরা শুরু করি নাই, অংশ হয়েছি মাত্র। কেননা ইতিহাসে আমরা কেবল একটা অংশই হতে পারি। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে এমন ক্যাপশনে ব্রাত্য রাইসুর একটি ফেসবূক পোস্ট শেয়ার করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।

২০১১ সালে ঢাকা কলেজে একটি সেমিনারে কালচারাল হেজেমনির বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলেন রাইসু এবং ফারুকী। সেই সেমিনারের স্মৃতিচারণ করেই মূলত এমন পোস্ট শেয়ার করেছেন ফারুকী।

ফারুকী তার পোস্টে আরও লেখেন, “আমিও খুঁজতেছি ঐ বক্তৃতাটা। সালটাও ভুলে গেছিলাম। রাইসুর মারফত মনে পড়লো ২০১১ সাল।“ রাইসু মূলত আজ খালেদ মহিউদ্দিনের আপলোড করা একটি পোস্ট ফারুকীর সাথে শেয়ার করেন, যা দেখে ফারুকীর এই স্মৃতিচারণ।

২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি ভাষা শহিদ দিবস উপলক্ষে ইডিপেন্ডেন্ট টেলিভিশনের টকশো অনুষ্ঠান ‘আজকের বাংলাদেশ’-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, প্রাবন্ধিক ও গবেষক আহমাদ মাযহার, কবি ব্রাত্য রাইসু এবং ঢাবি ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৌরভ সিকদার।

খালেদ মহিউদ্দিনের সঞ্চালনায় ‘প্রমিতের পরিমিতি’ শিরোনামের সেই টকশোতে প্রমিত-চলিত, প্রচলিত-অপ্রচলিত ও আঞ্চলিক ভাষা এবং বাংলা ভাষার উপর বিদেশি ভাষা ও সংস্কৃতির প্রভাব নিয়ে নানা আলোচনা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০