এই খবর ভুয়া, সব বিষয় ফালতু: নিপুণ | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১০ জানুয়ারী ২০২৫, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এই খবর ভুয়া, সব বিষয় ফালতু: নিপুণ

 

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণ। অভিনয় ক্যারিয়ার তেমন সমৃদ্ধ না হলেও নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচিত তিনি। বহুদিন ধরেই আওয়ামী লীগ সরকারের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত এই নায়িকা। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর একদমই আড়ালে চলে যান নিপুণ। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি এ অভিনেত্রীকে।

এদিকে শুক্রবার (১০ জানুয়ারি) নিপুণ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিজেকে নাসরিন আক্তার দাবি করে যুক্তরাজ্য যাওয়ার সময় তাকে বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

আর এই খবরকে ভুয়া উল্লেখ করে নিপুণ গণমাধ্যমে বলেন, ‘এই খবর ভুয়া, ফালতু সব বিষয়।’ তার কথায়, ‘এর বাইরে এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না।’

এদিকে তার বিরুদ্ধে শিল্পীদের অভিযোগ, আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণামূলক কাজে নিয়মিত পাওয়া যেত এ নায়িকাকে। শুধু তাই নয়, শেখ সেলিম ও আওয়ামী লীগের নাম ব্যবহার করে চলচ্চিত্র শিল্পী সমিতিতে নিজের প্রভাব বিস্তার করেন তিনি। এমনকি সে জোরেই শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার দখল করেন। কাউকে তোয়াক্কা না করে নিজের একক সিদ্ধান্তেই চালাতেন সমিতি।

উল্লেখ্য, নিপুণের ২০০৬ সালে অভিনীত প্রথম ছবির নাম ‘রত্নগর্ভা মা’, যা আজও মুক্তি পায়নি। তার অভিনীত ‘পিতার আসন’ প্রথম মুক্তি পাওয়া ছবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০