এটা কি ‘মবের মুল্লুক’? | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২০ সেপ্টেম্বর ২০২৪, ৭:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এটা কি ‘মবের মুল্লুক’?

 

ভোরে বগুড়ায়, বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে;—একদিনে তিন লাশ পড়ে গেল।

উত্তেজিত জনতা (ভদ্দরলোকি ‘বাংলায়’ যাকে বলে ‘মব’) নিজেরাই কোটাল হয়ে ‘আসামি’ পাকড়াও করল, নিজেরাই ‘জাস্টিস’ তথা ‘কাজি’ হয়ে দণ্ড দিল এবং নিজেরাই জল্লাদ হয়ে তিনজনকে পিটিয়ে মেরে ফেলল।

‘পুলিশকে বলে লাভ নেই’-এই যুক্তির ওপর ভর করে তাৎক্ষণিক বিচারপ্রত্যাশী পাবলিকের এই তিনটি হত্যাকাণ্ডকে সাধারণ জনতা বলল ‘মব জাস্টিস’ বা ‘উন্মত্ত জনতার বিচার’।

যেহেতু ‘জাস্টিস’ কথাটার আক্ষরিক মানে ‘ন্যায়বিচার’, সেহেতু ‘মব জাস্টিস’ কথাটার মধ্যে পাবলিকের একটা বড় অংশ এক ধরনের ন্যায্যতার মিশেল খুঁজে পেল।

এগুলোকে তারা আর স্রেফ অপরাধমূলক হত্যাকাণ্ড বা খুন হিসেবে দেখল না। এর মধ্যে কোথাও যেন একটু ন্যায্যতার দ্যোতনা তারা খুঁজে পেল।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আমরা জানলাম, ফজলুল হক মুসলিম হলে বুধবার সন্ধ্যার পর ‘মোবাইল ফোনচোর’ সন্দেহে শিক্ষার্থীরা তফাজ্জল নামের এক যুবককে ধরলেন।

সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা মুহূর্তে ‘মব’ হয়ে উঠলেন। মোবাইল চুরিকে তাঁদের কাছে জনগণের কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে দেওয়ার চাইতে বড় চুরি ঠাওর হলো। তাঁরা চোরের বিচারে ‘জাস্টিস’ চর্চা শুরু করলেন।

মব তফাজ্জলকে গেস্টরুমে এনে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় ‘সাপ মারা’ মার দিল।

একপর্যায়ে মবের মনে হলো, খালি পেটে একটানা মারা হলে তফাজ্জলের প্রতি ‘ইনজাস্টিস’ হবে। মব তাকে হলের ক্যানটিনে নিয়ে ডাল-সবজি দিয়ে ভাত খেতে দিল। তফাজ্জলের পেট ভরল।

মবের জাস্টিস সেন্স তখন ভরা পেটের তফাজ্জলকে আরেক দফা মারার রায় দিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ক্যাম্পেইনের ব্যানারে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা নিয়ে তোলপাড়

জামায়াত-এনসিপির জোট নির্বাচন বর্জন করছে!

মাহাথিরের দীর্ঘ ও সফল জীবনের রহস্য

সেন্টমার্টিনে রিপ কারেন্ট ও বিপদজনক বিচ: পর্যটকদের জন্য জরুরি সতর্কতা

জুলাই যোদ্ধা সুরভী তাহরিমা মুক্ত!

ওবায়দুল কাদের ভেন্টিলেশনে, অবস্থা সংকটাপন্ন

অনৈতিক প্রস্তাব, রাজিনা হওয়ায় চাঁদাবাজি মামলায় ফাঁসানো হয় সুরভীকে

ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অন্তরা হুদার মনোনয়ন বাতিল

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ঢাকায় রহস্যময় দেয়ালচিত্র : সুবোধ

১০

এনইআইআর চালু হচ্ছে আজ, বন্ধ হয়ে যাবে যেসব হ্যান্ডসেট

১১

কঠিনতম মুহূর্তেও রাজনৈতিক শালীনতার দৃষ্টান্ত রাখলেন তারেক রহমান

১২

যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

১৩

খালেদা জিয়ার মৃত্যু কি আগেই হয়েছিল? মেডিকেল সাইন্স কি বলে?

১৪

ফয়সাল করিম মাসুদের ভাইরাল ভিডিও নিয়ে দ্য ডিসেন্টের বিশ্লেষণ

১৫

খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

১৬

খালেদা জিয়ার বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবন

১৭

তারেক রহমান কি পারবেন তিন প্রজন্মের সেতুবন্ধন হতে?

১৮

আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান

১৯

জামায়াতের সঙ্গী হতে যাচ্ছে এনসিপি!

২০