এবার লক্ষ্মীপুরে দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’ লিখে সমম্বয়কদের হুমকি | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
৮ জানুয়ারী ২০২৫, ৫:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবার লক্ষ্মীপুরে দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’ লিখে সমম্বয়কদের হুমকি

 

লক্ষ্মীপুরে সদর উপজেলায় বিভিন্ন দেয়ালে লিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হুমকি দেওয়া হয়েছে। গত দুই দিন ধরে সদর উপজেলার টুমচরের শিমুলতলী এলাকায় কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহাবুব ও জেলা সমন্বয়ক এম পারভেজের বাড়ি ও এর আশপাশের বিভিন্ন দেয়ালে এমন লেখা দেখতে পাওয়া যায়।

দেয়ালগুলোতে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও, ‘ছাত্রলীগ আসছে রাজপথ কাঁপছে’, ‘মুক্তির ডাক ৭১’, ‘মুজিববাদ’, ‘শেখ হাসিনা আবার আসবে’ এ ধরনের বিভিন্ন লেখা হয়েছে। এসব লেখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁদের পরিবার ও এলাকাবাসী। বর্তমান ছাত্র- সমাজকে ধ্বংস করতে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরেরা পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান এলাকাবাসী।

লক্ষ্মীপুরের এক সমন্বয়ক এনামূল হক বলেন, কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের বেশিরভাগ সমন্বয়কদের বাড়ির আশপাশে বিভিন্ন বাজারের দেয়ালে দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’ বলে সমন্বয়কদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। এটি খতিয়ে দেখতে পোশাকে ও সাদা পোশাকে একাধিক টিম মাঠে কাজ করছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সমন্বয়কদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ।

এর আগে, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বগুড়ায় আহসান হাবীব সায়েম নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সহ-সমন্বয়কের বাড়ির দেয়ালে হত্যার হুমকি দিয়ে লেখা হয়, ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০