কাকুর বয়সী লোক কোমরে হাত দেয় | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
৮ ডিসেম্বর ২০২৪, ৯:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাকুর বয়সী লোক কোমরে হাত দেয়

জি বাংলার মিঠাই ধারাবাহিকের সুবাদে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন সৌমিতৃষা কুণ্ডু। তার অনুরাগীর সংখ্যা কম নয়। আবার সমালোচনাও সারাক্ষণ ঘিরে থাকে। তবুও ক্যারিয়ারে একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছেন তিনি।

দেবের হাত ধরে গত বছরের শেষে বড় পর্দায় পা দিয়েছিলেন। এবার ওটিটি প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছেন। হইচই-তেও শুক্রবারই মুক্তি পেয়েছে সৌমিতৃষার অভিষেক সিরিজ কালরাত্রি।

ছোট পর্দার এই সফল নাকি এখন বডিগার্ড সাথে নিয়ে ঘোরেন। তা নিয়েও কটাক্ষের মুখে পড়েছেন। পুরোটাই ‘লোক দেখনো’ এমন বিদ্রুপ করছেন নেটিজেনরা।

 

বিষয়টি নিয়ে এবার নিন্দুকদের পালটা জবাব দিলেন সৌমিতৃষা। জানালেন, নিজের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ বহুবার অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছেন তিনি।

এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌমিতৃষা বলেন, ‘পর্দায় একে অপরকে ছুঁই, তাই যে খুশি এসে যেন ছুঁতে পারে। আমি যখনই মেয়েদের সঙ্গে ছবি তুলি তাদের জড়িয়ে ধরি তখন এমন হয়েছে, কিছু ছেলে বা কাকুর বয়সি লোক এসে কোমরে হাত দেয়।’

সৌমিতৃষা স্পষ্ট বলেন, ‘আমি তো একটা মেয়ে, আমাকে যদি অন্যরকমভাবে কেউ ছুঁতে চায় আমি বাধা দিতে পারব না। আমার সঙ্গে যে নিরাপত্তারক্ষীরা থাকেন তারা পারবেন। আর তারা সেটাই করেন। সে কারণেই বডিগার্ড রেখেছি।’

 

ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে ভালোবাসেন সৌমিতৃষা। তার বন্ধুর সংখ্যা হাতে গোনা। ক্যারিয়ারেই এখন মূল ফোকাস। ছোট পর্দায় এখনই ফিরতে চান না। তবে ২-৩ মাস ধরে সিরিয়াল বন্ধ হওয়া নিয়ে উদ্বিগ্ন তিনি।

নায়িকার কথায়, ‘আমাদের বুঝতে হবে, কী কারণে দর্শক মুখ ফেরাচ্ছেন। জানি, আমাদের টলিউডে হাতগোনা ক’টা চ্যানেল ও প্রযোজনা সংস্থা আছে। সেখানেই কাজ হয়। আমি চাই, ঘুরিয়ে-ফিরিয়ে সবাই কাজ পাক। কাউকে যেন পাঁচ-ছয় মাসের বেশি বসে থাকতে না হয়।’

সৌমিতৃষাকে আগামিতে দেখা যাবে ১০ই জুন ছবিতে। সেখানে তার বিপরীতে রয়েছেন অভিনেতা সৌরভ দাস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০