যেসব উপায়ে দূর করবেন কাপড়ের দাগ | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৮ জুন ২০২২, ৭:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যেসব উপায়ে দূর করবেন কাপড়ের দাগ

অসাবধানতার কারণে লেগে যাওয়া এই দাগগুলো তোলার জন্য কাঠখড় পোড়াতে হয়। পুরোনো ছবি

খাবার খেতে গিয়ে কাপড়ে দাগ লেগে যাওয়া কিংবা কলমের কালির দাগ লাগার মতো ঘটনা প্রায়ই ঘটে থাকে। কিন্তু তাই বলে পছন্দের কাপড় তো ফেলে দেওয়া যায় না। অসাবধানতার কারণে লেগে যাওয়া এই দাগগুলো তোলার জন্য কাঠখড় পোড়াতে হয় অনেককেই। ভিন্নভিন্ন ধরনের দাগ তোলার জন্য রয়েছে ভিন্নভিন্ন উপায় যা দিয়ে আপনি নিমিষেই তুলে ফেলতে পারবেন এই দাগ। আসুন জেনে নিই সেসব কৌশল-

ঘামের দাগ : একটি স্প্রে বোতলে সমপরিমাণ পানি ও ভিনেগার মিশিয়ে কাপড়ের ঘামের দাগের উপর স্প্রে করুন। ২০ থেকে ৩০ মিনিট এভাবেই রেখে দিন। এরপর কাপড় ভালো করে ধুয়ে নিন। এতে সহজেই কাপড়ের ঘামের দাগ দূর হবে। ঘামের কারণে শার্ট বা টি-শার্টের কলারে এবং বগলে দাগ হয়ে যায়। এই দাগ দূর করতে শ্যাম্পু অনেক উপকারী। যেকোনো শ্যাম্পু নিয়ে দাগের ওপর লাগিয়ে ভালোভাবে ঘষে নিন। এরপর কাপড় ধুয়ে ফেলুন।

কালির দাগ : অফিসের কিংবা স্কুল-কলেজের কাপড়ে কলমের কালির দাগ লাগে। এই কালির দাগ দূর করতে একটি স্পঞ্জ দুধে ভিজিয়ে স্পঞ্জটি দাগের ওপর ঘষে নিন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এ ছাড়া এই দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারেন হ্যান্ড স্যানিটাইজার। ২ থেকে ৩ ফোঁটা হ্যান্ড স্যানিটাইজার লাগান। টুথব্রাশ দিয়ে দাগের ওপর ঘষুন এবং বেকিং পাউডারের পেস্ট লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

তেলের দাগ : খাবারের সময় তেল পরে কিংবা মাথায় তেল দিয়ে ঘুমালে বালিশের কাপড় বা কভারে দাগ লেগে নষ্ট হয়ে যায়। এই দাগ তোলার জন্য প্রথমে কাপড় বা বালিশের কভার থেকে টিস্যু পেপারের সাহায্যে বাড়তি তেল শুষে নিন। এবার তেলের দাগের ওপর শ্যাম্পু দিয়ে হালকা ঘষে নিন। এরপর গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

চা বা কফির দাগ : অসাবধানতার কারণে কাপড়ে চা, কফি কিংবা জুসের দাগ লেগে যাতে পারে। এই দাগ ওঠানোর জন্য কাপড়ে সাদা ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন। তবে দাগের পরিমাণ বেশি হয় তাহলে ৩ ভাগ ভিনেগার ও ১ ভাগ পানির মিশ্রণে সারারাত কাপড়টি ভিজিয়ে রাখুন এবং পরের দিন ধুয়ে ফেলুন।

সুপ বা সসের দাগ : কাপড়ে সুপ বা সসের দাগ লেগে যেতেই পারে। তাই হাতের কাছে ক্লাব সোডা বা সোডা-পানীয় থাকলে তাতে একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে দাগের ওপর ঘষে নিন, দাগ উঠে গেলে ধুয়ে ফেলুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০