কি কারণে খুলে পড়েছিলো মেট্রোরেলের বিয়ারিং প্যাড | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২০ সেপ্টেম্বর ২০২৪, ৮:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কি কারণে খুলে পড়েছিলো মেট্রোরেলের বিয়ারিং প্যাড

 

বড় সেতু বা উড়াল পথ নির্মাণে ব্যবহার করা হয় বিয়ারিং প্যাড। নিচের পিলারের সঙ্গে উড়াল পথের সংযোগ স্থলে বসানো বিশেষ ধরনের রাবারের তৈরি এ উপাদান গাড়ির চাপ সরাসরি পিলারে না ফেলে মাটির দিকে নামিয়ে দেয়। এটি ব্যবহার হয়েছে বাংলাদেশের মেট্রোরেলেও। মেট্রোরেলের ভায়াডাক্টের নকশাগত ত্রুটির কারণে রাবারের বিয়ারিং প্যাড খুলে গেছে বলে মত বিশেষজ্ঞের। তারা বলছেন, প্যাডকে পিলারের সঙ্গে আটকে রাখার ব্যবস্থা না থাকায় তা খুলে পড়েছে। স্থায়ী সমাধানের জন্য অধিক চাপ সহনশীল উন্নত প্রযুক্তির পড বিয়ারিং ব্যবহারের পরামর্শ তাদের। যদিও বর্তমান নকশায় বিয়ারিং প্যাড আটকে রাখার ব্যবস্থা নেই বলে জানালেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।

গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার খামারবাড়ি অংশের ৪৩০ নম্বর পিলারের ভায়াডাক্টের বিয়ারিং প্যাড খুলে পড়ে যাওয়া।

বুয়েটের দুর্ঘটনা গবেষণা প্রতিষ্ঠানের অধ্যাপক ড. হদিউজ্জামান বলছেন, যে স্থানে বিয়ারিং প্যাড খুলে গেছে সেটি ট্রেনের বাঁক নেয়ার স্থান। ফলে সেখানে চাপ তৈরি হয় বেশি। কিন্ত মেট্রোরেলের নকশাতে বাঁক স্থানে অতিরিক্ত চাপের ব্যাপারটা মাথায় না রেখেই বসানো হয়েছে ভায়াডাক্ট। সেখানে রাবারের প্যাড বিয়ারিংকে ধরে রাখার ব্যবস্থা ছিলো না। ফরে অতিরিক্ত চাপ নিতে না পেরে রাবারের প্যাড খুলে গেছে৷ এ জন্য নকশাগত ত্রুটিকেই দায়ী করছেন তিনি।

এ জন্য পিলার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বিয়ারিং প্যাড আটকে রাখার ব্যবস্থা করার পরামর্শ দিয়ে ড. হদিউজ্জামান বলছেন, রাবারের বিয়ারিং বাদ দিয়ে উন্নত প্রযুক্তির টেকসই ও অধিক চাপ সহনশীল পড বিয়ারিং ব্যবহার করতে হবে।

এমন বাস্তবতায় ঢাকা মাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বলছেন, এসব দিক মাথায় রেখে নতুন করে পরিকল্পনা করছেন তারা। নির্মাণাধীন মেট্রো লাইনগুলোর নকশাতেও প্যাড ধরে রাখার বিশেষ ব্যবস্থা রাখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ক্যাম্পেইনের ব্যানারে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা নিয়ে তোলপাড়

জামায়াত-এনসিপির জোট নির্বাচন বর্জন করছে!

মাহাথিরের দীর্ঘ ও সফল জীবনের রহস্য

সেন্টমার্টিনে রিপ কারেন্ট ও বিপদজনক বিচ: পর্যটকদের জন্য জরুরি সতর্কতা

জুলাই যোদ্ধা সুরভী তাহরিমা মুক্ত!

ওবায়দুল কাদের ভেন্টিলেশনে, অবস্থা সংকটাপন্ন

অনৈতিক প্রস্তাব, রাজিনা হওয়ায় চাঁদাবাজি মামলায় ফাঁসানো হয় সুরভীকে

ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অন্তরা হুদার মনোনয়ন বাতিল

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ঢাকায় রহস্যময় দেয়ালচিত্র : সুবোধ

১০

এনইআইআর চালু হচ্ছে আজ, বন্ধ হয়ে যাবে যেসব হ্যান্ডসেট

১১

কঠিনতম মুহূর্তেও রাজনৈতিক শালীনতার দৃষ্টান্ত রাখলেন তারেক রহমান

১২

যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

১৩

খালেদা জিয়ার মৃত্যু কি আগেই হয়েছিল? মেডিকেল সাইন্স কি বলে?

১৪

ফয়সাল করিম মাসুদের ভাইরাল ভিডিও নিয়ে দ্য ডিসেন্টের বিশ্লেষণ

১৫

খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

১৬

খালেদা জিয়ার বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবন

১৭

তারেক রহমান কি পারবেন তিন প্রজন্মের সেতুবন্ধন হতে?

১৮

আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান

১৯

জামায়াতের সঙ্গী হতে যাচ্ছে এনসিপি!

২০